আগামীতে বুক ফুলিয়ে চলতে চাই, কোন দু’র্নী’তি অ’নি’য়ম সহ্য করা হবে না-ডা: জহির উদ্দিন | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
আগামীতে বুক ফুলিয়ে চলতে চাই, কোন দু’র্নী’তি অ’নি’য়ম সহ্য করা হবে না-ডা: জহির উদ্দিন

আগামীতে বুক ফুলিয়ে চলতে চাই, কোন দু’র্নী’তি অ’নি’য়ম সহ্য করা হবে না-ডা: জহির উদ্দিন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ ন্যায় ও ইনসাফ ভিত্তিক এবং দূর্ণীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ১০ দলীয় জোট নির্বাচনী ঐক্যের খেলাফত মজলিস মনোনীত ঘড়ি প্রতিকের প্রার্থী ডাঃ জহির উদ্দিন আহমেদ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জি: তৌহীদুর রহমান মিলনায়তনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় ১০ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী ডাঃ জহির উদ্দিন আহমেদ বলেন, তিনি বিজয়ী হলে এ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও দখলবাজমুক্ত করার পাশাপাশি গরীব দুঃখী মানুষের পাশে থাকতে চাই। এছাড়া পর্যটন কেন্দ্র কুয়াকাটাসহ ১০ দলীয় জোট ঘোষিত ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ গড়ে তোলা হবে বলে আশ্বাস দেন। তিনি বলেন, আমি যদি স্বচ্ছ না থাকি তাহলে আগামীতে অন্যদের মতো বুক ফুলিয়ে চলতে পারব না। তাই এলাকার উন্নয়নে মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এই মতবিনিময় সভার মাধ্যমে তিনি তার প্রচারনা শুরু করলেন বলেও জানান। মতবিনিময় সভার জামায়াতে ইসলামী কলাপাড়া পৌর শাখার সেক্রেটারি মো. মহিবুল্লাহ, খেলাফত মজলিস কলাপাড়া শাখার সভাপতি মো. সাইফুর রহমান, রাঙ্গাবালী জামায়াতে ইসলামির আমীর মোহাম্মদ কবির হুসাইনসহ ১০ দলীয় জোটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া কলাপাড়ায় কর্মরত জাতীয়, স্থানীয় ও ইলেকট্রনিক্স মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!