রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে ৫ মিনিটের টর্নেডো ঘর বিধ্বস্ত

আমতলীতে ৫ মিনিটের টর্নেডো ঘর বিধ্বস্ত

আমতলীতে ৫ মিনিটের টর্নেডো ঘর বিধ্বস্ত

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ ৫ মিনিটের আকস্মিক টর্নেডোতে আমতলী পৌর শহরের হাজী বাড়ী মসজিদ সংলগ্ন অহিদুলের ঘরসহ পল্লবী আবাসিক ও বিভিন্ন এলাকার ২০ খানা টিনের ঘরের চালা ও কয়েক শতাধিক গাছপালা উপড়ে ফেলেছে। ঘটনা ঘটেছে সোমবার রাত ৯ টায়।
জানাগেছে, সোমবার রাত ৯ টার দিকে দক্ষিণ-পশ্চিম দিক থেকে আকস্মিক টর্নেডো শুরু হয়। ৫ মিনিটের স্থায়ী টর্নেডোতে আমতলী পৌর শহরের পল্লবী আবাসিক ও হাজীবাড়ী জামে মসজিদ সংলগ্নসহ উপজেলার বিভিন্ন এলাকায় আঘাত হানে। টর্নোডোর আঘাতে পল্লবী এলাকার জিসান, মিজানুর রহমান ও মাহবুবুর রহমানের বসতঘর ও গোসলখানার টিনের চালা উড়িয়ে নিয়ে যায়। হাজীবাড়ী জামে মসজিদ সংলগ্ন অহিদুল ইসলামের ঘরের পাশে থাকা ৩টি চাম্বল ও ১টি মেহগিনি গাছ উপড়ে পড়ে ঘর বিধস্থ হয়ে যায়। এতে অল্পের জন্য রক্ষা পায় অহিদুলের স্ত্রী লাইজু বেগম এবং তার ৬ বছরের শিশু পুত্র রাফসান বলে জানান অহিদুল ইসলাম। তিনি আরো জানান, গাছে পড়ে তার ঘর বিধস্থ হয়ে বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এতে অন্তত লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি।




খোঁজ নিয়ে জানাগেছে, টর্নেডোতে, পৌর শহরের পল্লবী আবাসিক এলাকা, খোন্তাকাটা, চাওড়া লোদা ও কৃষ্ণনগর এলাকার প্রায় কয়েক শতাধিক গাছপালা উপড়ে ফেলেছে।
পল্লবী এলাকার আবির হাসান জিসান বলেন, আকস্মিক টর্নেডোতে ঘরের টিনের চালা উড়িয়ে নিয়ে গেছে। বৃষ্টির পানিতে ঘরের মালামালসহ প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!