আমতলীতে বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৮ | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৮

আমতলীতে বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৮

আমতলীতে বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৮
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলীতে বাঁশ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। গুরুতর আহত ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গোডাঙ্গা গ্রামে।
জানাগেছে, উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গোডাঙ্গা গ্রামের ইউসুফ আলী হাওলাদারের সাথে প্রতিবেশী দুলাল মৃধার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার ইউসুফ আলী তার বাঁশ বাগানে একটি বাঁশ কাটতে যায়। দুলাল মৃধা ওই বাগানের জমি তার দাবী করে এতে বাঁধা দেয়। এ নিয়ে ইউসুফ আলীর সাথে দুলাল মৃধার কথা কাটাকাটি হয়। এক পর্যায় দুলাল মৃধা, আল আমিন, হানিফা, মামারুলসহ তার লোকজন বৃদ্ধ ইউসুফ আলীর উপর হামলা চালায় এমন দাবী বৃদ্ধ ইউসুফ আলীর। এ সময় ইউসুফ আলীকে রক্ষায় তার লোকজন এগিয়ে আসে। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়। গুরুতর আহত ইউসুফ আলী (৭০),ইমরান (১৩), খাদিজা (৪৫), সাদ্দাম (৩০), রিপন (১৯), রাহিমাকে (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।




আহত ইউসুফ আলী হাওলাদার বলেন, আমার বাগারের বাঁশ আমি কাটতে গেলে দুলাল মৃধা, আল আমিন, মামারুল, রিপন, হানিফ মৃধা ও হালিম আমাকে ও আমার মেয়েসহ চারজনকে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
এ বিষয়ে দুলাল মৃধা মারধরের কথা অস্বীকার করে বলেন, আমার বাঁশ বাগানের বাঁশ কাটতে গেলে আমি বাঁধা দিয়েছি। এ নিয়ে কথা কাটাকাটি হয়েছে মাত্র।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হিমাদ্রী রায় বলেন, আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের যথাযথ চিকিৎসা দেয়া হয়।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!