সাগরের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় জেলে ও ট্রলার মাঝিদের নিয়ে আলোচনা | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
সাগরের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় জেলে ও ট্রলার মাঝিদের নিয়ে আলোচনা

সাগরের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় জেলে ও ট্রলার মাঝিদের নিয়ে আলোচনা

সাগরের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় জেলে ও ট্রলার মাঝিদের নিয়ে আলোচনা

আপন নিউজ অফিসঃ সাগরের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় কলাপাড়ায় জেলে ও ট্রলার মাঝিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার মৎস্য বন্দর আলীপুরস্থ ফিশিং ট্রলার মাঝি সমবায় সমিতি লি: অফিস কক্ষে এনহ্যান্সড্ কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ ইকোফিস-২ এ আলোচনা সভার আয়োজন করে। এতে শতাধিক জেলে, মাঝি ও ট্রলার মালিকরা অংশ গ্রহন করেন। এ সভার সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ফিস ইকোফিস-২ এ সহকারি গবেষক সাগরিকা স্মৃতি। বক্তব্য রাখেন, লতাচপলী ইউনিয়ন চেয়ারম্যান মো.আনছার উদ্দিন মোল্লা, কুয়াকাটা খানবাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক খান এ রাজ্জাক, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারন সম্পাদক কাজী সাঈদ, কলাপাড়া ফিশিং ট্রলার মাঝি সমবায় সমিতি লি: এর সভাপতি মো.মন্নান মাঝি, সাধারন সম্পাদক সিদ্দিক মাঝি, সাবেক সভাপতি মো.নূরু মাঝি, জেলে শহিদুল প্রমুখ।




বক্তারা বলেন, সরকারের দেয়া সাগরে ৬৫ দিনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আমরা মেনে সাগরে মাছ শিকার করছি। কিন্তু পাশ্ববর্তী দেশ ভারত আমাদের দেশের জল সীমানায় ঢুকে মাছ শিকার করছে। এসময় জেলেরা পাশ্ববর্তী দেশ ভারতের সাথে মিল রেখে অবরোধ দেয়া দাবি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!