৯৯৯ এ কলে উদ্ধার হল কলাপাড়ায় স্বামীর হাতে নির্যাতিত গৃহবধূ | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
৯৯৯ এ কলে উদ্ধার হল কলাপাড়ায় স্বামীর হাতে নির্যাতিত গৃহবধূ

৯৯৯ এ কলে উদ্ধার হল কলাপাড়ায় স্বামীর হাতে নির্যাতিত গৃহবধূ

৯৯৯ এ কলে উদ্ধার হল কলাপাড়ায় স্বামীর হাতে নির্যাতিত গৃহবধূ

আপন নিউজ রিপোর্টঃ ৯৯৯ এ কলে উদ্ধার হল কলাপাড়ায় স্বামীর নির্যাতনের শিকার দুই সন্তানের জননী জহুরা বেগম (৩০)।
শনিবার (১২ জুন) রাতে কলাপাড়া পৌর শহরের এতিমখানা নিজ বাস থেকে নির্যাতিত গৃহবধূ জহুরা বেগম রক্তাক্ত জখম অবস্থায় ৯৯৯ এ কল ফোনের পরে স্থানীয় গণমাধ্যমকর্মী ও পুলিশের সহযোগিতায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে তার পরিবারটি।




স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাকামইয়া ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামের আজিজ ঘরামি’র ছেলে মুসা ঘরামি’র সাথে পার্শ্ববর্তী নেওয়াপাড়া গ্রামের মো. ইউসুফ তালুকদারের মেয়ে জহুরা বেগম (৩০) সাথে প্রায় ১৪ বছর আগে ইসলামী শরীয়ত অনুযায়ী বিয়ে হয়। তাদের সংসারে দুটি ছেলে রয়েছে মেহেদী হাসান (১২) ও জাবের হোসোন (৬)। তারা ১০ বছর ধরে পৌর শহরের ৪ নং এতিমখান এলাকায় বসবাস করে আসছে।




প্রথম স্ত্রী জহুরা বেগম’র অনুমতি না নিয়ে স্বামী মুসা ঘরামি তালতলী উপজেলার চাউলাপাড়ার মো. শাহআলম খানের মেয়ে ছনিয়াকে বিবাহ করে।
আহত জহুরা বেগমের মা আমেনা বেগম (৬০) কান্নাভেজা কণ্ঠে জানান, মুসা ঘরামি দ্বিতীয় বিবাহর পর থেকে প্রথম স্ত্রী জহুরাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে।
সর্বশেষ শনিবার স্থানীয়দের মাধ্যমে জানতে পারে তার মেয়েকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। মেয়েকে উদ্ধারের জন্য স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলে গণমাধ্যমকর্মীরা ৯৯৯ এ কল দিতে পরামর্শ দেয়। তিনি ওই নাম্বারে ফোন দিলে কলাপাড়া থানার পুলিশের সহযোগিতায় তার মেয়েকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। এ পর থেকেই পাষণ্ড স্বামী পলাতক রয়েছে।
এ ঘটনায় নারী ও শিশু আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!