আমতলীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত-৯ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত-৯

আমতলীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত-৯

আমতলীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত-৯

আমতলী প্রতিনিধিঃ আমতলীর গুলিশাখালী ইউনিয়নের আওয়ামীলীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোঃ আসাদুর রহমান আসাদ মৃধা ও তার সমর্থকদের উপরে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছে। আহতদের বরিশাল শেবাচিম ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার রাত ১১ টার দিকে খেকুয়ানী বাজারে।
জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী মোঃ আসাদুর রহমান আসাদ মৃধা সোমবার রাত সাড়ে ১০ টায় দিকে আমতলী থেকে ৫ টি মোটর সাইকেলে গ্রামের বাড়ী বাজারখালী যাচ্ছিল। পথিমধ্যে খেকুয়ানী বাজারে পৌছা মাত্রই আওয়ামীলীগ প্রার্থী অ্যাডভোকেট মোঃ মনিরুল ইসলাম মনির সমর্থক শাহীন হাজী, বাদল গাজী, মামুন মৃধা, রিফাত, নাঈম ও জামালের নেতৃত্বে ৪০-৫০ জন সমর্থক এলোপাথারী রড, চাপাতি ও হাতুড়ি দিয়ে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালায় এমন অভিযোগ আসাদ মৃধার। এ সময় বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা তাদের প্রতিহতের চেষ্টা করে। এতে দু’পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়। গুরুতর আহত জাহিদুল ইসলামকে বরিশাল শেবাচিম হাসপাতালে, সাইদুল চৌকিদার, কুলসুম, মাহতাব ও কাওসারকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং রুবেল, বেল্লাল হোসেন ও বাদল গাজীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর আহত আরিফকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।




বিদ্রোহী প্রার্থী মোঃ আসাদুর রহমান আসাদ মৃধা বলেন, আমতলী থেকে আসার পথে আওয়ামীলীগ প্রার্থী মনিরুল ইসলামের সমর্থকরা আমার ও আমার সমর্থকদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। এতে আমার ৭ সমর্থক আহত হয়েছে।
আওয়ামীলীগ প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেন, বিদ্রোহী প্রার্থী আসাদের সমর্থকরা আমার সমর্থকের উপর হামলা চালিয়েছে। এতে আমার দুই কর্মী আহত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ মোর্শেদ আলম বলেন, আহত জাহিদুল, সাইদুল, মাহতাব ও কাওসারকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!