কলাপাড়ায় ধর্ষন মামলার আসামী পুলিশ গ্রেফতার না করায় মায়ের সংবাদ সম্মেলন | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় ধর্ষন মামলার আসামী পুলিশ গ্রেফতার না করায় মায়ের সংবাদ সম্মেলন

কলাপাড়ায় ধর্ষন মামলার আসামী পুলিশ গ্রেফতার না করায় মায়ের সংবাদ সম্মেলন

কলাপাড়ায় ধর্ষন মামলার আসামী পুলিশ গ্রেফতার না করায় মায়ের সংবাদ সম্মেলন

মনিরুল ইসলাম, মহিপুর।। কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের ৬ বছরের শিশু কন্যা ধর্ষনের আসামি গ্রেফতার না করার প্রতিবাদে মহিপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভিকটিমের মা।

শনিবার (১৯ জুন) সকাল ১০ টায় মহিপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় মামলার বাদী ও ভিকটিমের মা লিখিত বক্তব্যের মাধ্যমে বলেন, গত ১১/০৫/২০২১ তারিখ তার ৬ বছরের শিশু কন্যাকে একই গ্রামের রুস্তম ফকিরের ছেলে ইউসুফ ফকির (৩৫) ফুসলিয়ে বুট -মুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের মা নিজে বাদি হয়ে ১২/০৫/২১ তারিখ কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নম্বর ০৯/৯২।
কিন্তু মামলা দায়েরের দীর্ঘ ১ মাস অতিবাহিত হওয়ার পরেও কলাপাড়া থানা পুলিশ এখনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।




তিনি আরো অভিযোগ করে বলেন উল্টো মামলার তদন্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন আপনারা আসামির খোজ দিন আমরা ধরে দিবোনে। এবং আসামির পরিবারের লোকজন ভিকটিমের পরিবারকে বার্তমানে ভিভিন্ন ভয় ভিতি দেখিয়ে মামলা উঠিয়ে ফেলার চাপ প্রয়োগ করছেন। তারা বর্তমানে নিরাপত্তা হীনতায় ভূগছেন।

সংবাদ সম্মেলনের ভিকটিমের মা সাংবাদিকদের মাধ্যমে তার ৬ বছরের কন্যা শিশু ধর্ষনের বিচার দাবি করেন প্রধানমন্ত্রীর কাছে।

এ ব্যাপারে মামালার তদন্ত কারি কর্মকর্তা এস আই সুজনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আসামি গ্রেফতারের জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!