কলাপাড়ায় রাখাইন জনগোষ্ঠীর ৩০ শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর উপহারের বাইসাইকেল | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় রাখাইন জনগোষ্ঠীর ৩০ শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর উপহারের বাইসাইকেল

কলাপাড়ায় রাখাইন জনগোষ্ঠীর ৩০ শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর উপহারের বাইসাইকেল

কলাপাড়ায় রাখাইন জনগোষ্ঠীর ৩০ শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর উপহারের বাইসাইকেল

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় রাখাইন জনগোষ্ঠীর ৩০ জন শিক্ষার্থী পেয়েছে প্রধানমন্ত্রীর উপহারের বাইসাইকেল। সোমবার (২১ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ওইসব শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো.মহিব্বুর রহমান মহিব।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় কলাপাড়ায় রাখাইন ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান,পটুয়াখালী ও বরগুনা জেলা বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক নিউ নিউ খেইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা,ধুলাসর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল মাষ্টার, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির।

এসময় রাখাইন জনগোষ্ঠীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনূষ্ঠানে ১০০ জন রাখাইন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ৮০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ৩০ জন রাখাইন ছাত্রীকে স্কুলে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর উপহারের বাই সাইকেল তুলে দেয়া হয়। এছাড়া কলাপাড়া রাখাইন জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী হিসেবে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় রাখাইন শিক্ষার্থী ম্যাচোখেন মৌকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সন্মাননা ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!