কলাপাড়ায় ৩০ সমুদ্রগামী ট্রলার মাঝিদের তিন দিনের প্রশিক্ষন কর্মশালা | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় ৩০ সমুদ্রগামী ট্রলার মাঝিদের তিন দিনের প্রশিক্ষন কর্মশালা

কলাপাড়ায় ৩০ সমুদ্রগামী ট্রলার মাঝিদের তিন দিনের প্রশিক্ষন কর্মশালা

কলাপাড়ায় ৩০ সমুদ্রগামী ট্রলার মাঝিদের তিন দিনের প্রশিক্ষন কর্মশালা

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় সমুদ্রগামী ট্রলার মাঝিদের সাগরের জীববৈচিত্র্য সংরক্ষন এবং দায়িত্বশীল নিরাপদ মৎস্য আহরন আচরনবিধি অনুলীলন বিষয় তিন দিনের প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সকাল ১০ টায় উপজেলার মিহপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে হ্যান্সড্ কোস্টল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ২) অ্যাক্টিভিটি’র উদ্যোগে ওয়ার্ল্ডফিশ ও মৎস্য অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে। বিদ্যালায় পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন বিপ্লব’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান।




স্বাগত বক্তব্য ওয়ার্ল্ডফিশ ইকোফিশ ২ পটুয়াখালী সহকারি গবেষক সাগরিকা স্মৃতি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান তালুকদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা,কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, কুয়াকাটা নৌ-পুলিশ ফারির ইনচার্জ এ এস আই মো.কামরুল ইসলাম, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক’র সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।
এছাড়া জেলে প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মহিপুর ট্রলার মালিক সমিতির সভাপতি মো. দেলোয়ার মাঝি, উপজেলা মাঝি সমিতির সভাপতি মন্নান মাঝি, সাবেক সভাপতি নূরু মাঝি প্রমুখ।
এ প্রশিক্ষনে ৩০ জন সমুদ্রগামী ট্রলারের মাঝি অংশ গ্রহন করেন।
প্রশিক্ষনার্থী ট্রলার মাঝিদের সমুদ্রিক জীববৈচিত্র্যে বিবরন গুরুত্ব ও সংরক্ষনের প্রয়োজনীতা সম্পর্কে ধারনা দেয়া হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!