মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
মহিপুরে কিশোরীকে ধর্ষন চেষ্টার অভিযোগ; ইউপি সদস্যের সমঝোতার চেষ্টা

মহিপুরে কিশোরীকে ধর্ষন চেষ্টার অভিযোগ; ইউপি সদস্যের সমঝোতার চেষ্টা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।। মহিপুরে বাবুল সিকদার (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে কিশোরীকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে বাবুলকে প্রধান আসামী করে মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বাবুল লতাচাপলী ইউনিয়নের ফাঁসিপাড়া গ্রামের মৃত রহিম শিকদারের ছেলে। সে বর্তমানে পলাতক রয়েছে। এঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ইউপি সদস্য আবুল হোসেন কাজীর বিরুদ্ধে।
ওই কিশোরীর পারিবারিক সূত্রে জানা গেছে, কিশোরীর মা কুয়াকাটায় একটি খাবার হোটেলে কাজ করেন। তার পিতা দ্বিতীয় বিয়ে করে মহিপুরে বাসা ভাড়া নিয়ে থাকেন। গত রবিবার সকালে ওই কিশোরীর মা কাজের উদ্দেশ্যে কুয়াকাটা যান।




এ সুযোগে কিশোরীকে ঘরে একা পেয়ে প্রতিবেশী বাবুল তাকে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় ওই কিশোরী ও তার ছোট ভাইয়ের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বাবুল দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনা স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন কাজীকে অবহিত করলে আবুল হোসেন কাজী শালিস মিমাংসার কথা বলে ধামাচাপা দেয়ার চেষ্টা চালান। এর ফলে থানায় অভিযোগ দিতে সময় হয়েছে বলে কিশোরীর পরিবার জানান।
এদিকে অভিযুক্ত বাবুল সিকদার সাংবাদিকদের জানান ইউপি সদস্য আবুল হোসেন কাজী সমঝোতার কথা বলে কিশোরীর পরিবার ও থানার ওসিকে দেবার জন্য ৪০ হাজার টাকা নিয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেন আবুল হোসেন কাজী।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, কিশোর বাবা লিখিত অভিযোগ দিয়েছে। বাবুলকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!