মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় দখল দৌরাত্ম্য; তোলা হচ্ছে স্থাপনা

কলাপাড়ায় দখল দৌরাত্ম্য; তোলা হচ্ছে স্থাপনা

আপন নিউজ ডেস্ক।। কলাপাড়ায় এখনই দখল দৌরাত্ম্য বন্ধ করতে না পারলে আন্ধারমানিকের সঙ্গে বানাতিবাজার হয়ে ঢোস শাখা নদী হারিয়ে যাবে। এ নদীটি এখন দখলে নেমেছে এক শ্রেণির দখলদার। নদী, নদীর তীর দখল করে দোকানপাট থেকে বাড়িঘর তোলা হচ্ছে। অন্তত পাঁচ কিলোমিটার দীর্ঘ এই শাখা নদীটি এক দিক আন্ধারমানিক থেকে রাবনাবাদ চ্যানেলের সঙ্গে মিশেছে।

ভূমি অফিসের উদাসীনতার কারণে নতুন নতুনভাবে পার ভরাট করা হচ্ছে। কোথাও স্থাপনা তোলা হচ্ছে। কোথাও পাইলিং দিয়ে ভরাট করা চলছে। বিশেষ করে চরনজীর গ্রাম ঘিষে এই শাখা নদীটির তীর দখল করে বাড়িঘর তোলা হয়েছে। স্কেভেটর দিয়ে মাটি কেটে রিং বেড়িবাঁধ করে দখল করে নেয়া হয়েছে। উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতিবাজারে নদীতীর দখল করে তোলা হয়েছে বহু স্থাপনা।




মুক্তিযোদ্ধা বাজারেও একই অবস্থা। এরপরে আবার মাঝে মাঝে পাইলিং দেয়া হয়েছে। এখনই এই দখল দৌরাত্ম্য বন্ধে উদ্যোগ নেয়া প্রয়োজন। নইলে শাখা নদীটি একসময় ভরাট ও দখল হয়ে হারিয়ে যাবে। এই নদী তীরের ম্যানগ্রোভ প্রজাতির গোলগাছ, ছইলা-কেওড়া গাছ কেটে ইতোমধ্যে উজাড় করে দেয়া হয়েছে। এখন ভরাট, পাইলিং এবং স্থাপনা তোলার কাজ চলছে। সচেতনমহল এই শাখা নদীটি রক্ষায় যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল নদী দখল করে কেউ কোন স্থাপনা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!