মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
মালায়েশিয়া নিহত জামালের আমতলীর বাড়িতে বইছে শোকের মাতক

মালায়েশিয়া নিহত জামালের আমতলীর বাড়িতে বইছে শোকের মাতক

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। রোববার (২৭ জুন) সকালে মালায়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত জামাল মীরের বাড়ীতে চলছে শোকের মাতম। ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা কাশের মীর, মা জহরা বেগম ও কন্যা জান্নাতি। সরকারের কাছে দ্রুত নিহত জামাল মীরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের দাবী জানিয়েছেন পরিবার।




জানাগেছে, আমতলীর নাচনাপাড়া গ্রামের মোঃ কাশেম মীরের ছেলে জামাল মীর ২০১৭ সালে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে ধার দেনা করে মালায়েশিয়া যান। গত চার বছর ভালোই কাটছিল জামাল মীরের প্রবাস জীবন। এ বছর ডিসেম্বরে তার বাড়ীতে আসার কথা রয়েছে বলে জানান ভগ্নিপতি বেল্লাহ হোসেন। কিন্তু রবিবার সকালে কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাসের চাকায় পিষ্ঠ হয়ে জামাল মীর নিহত হয়। রবিবার দুপুরে জামাল মীরের নিহতের খবরে এলাকায় শোকের ছাড়া নেমে আসে। স্বজনরা কান্নায় ভেঙ্গে পরেন। পরিবারে বইছে শোকের মাতম। জামাল মীরের মা-বাবা, স্ত্রী, জান্নাতী নামের ১১ বছরের এক কন্যা শিশু রয়েছে।




নিহত জামাল মীরের মা জহরা বেগম কান্নাজনিত কন্ঠে বিলাপ করে বলেন, মোর সব শ্যাষ। ক্যানো মুই পোলাডারে বিদ্যাশে পাডাইলাম। আল্লায় মোর বুকটারে এ্যইরহম খালি হরলে।

জামালের বাবা কাশের মীর বলেন, সকালে কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে খবর পেয়েছি। তিনি আরো বলেন, আমার ছেলেকে দেশের মাটিতে কবর দিতে চাই।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, পরিবার আবেদন করলে নিহত জামালের মরদেহ দেশে আনার প্রক্রিয়া গ্রহন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!