বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে নিখোঁজ যুবক ফিরলো ১৩ বছর পর | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা
বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে নিখোঁজ যুবক ফিরলো ১৩ বছর পর

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে নিখোঁজ যুবক ফিরলো ১৩ বছর পর

আপন নিউজ অফিস।। কুয়াকাটা সমুদ্র সৈকতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার পর দীর্ঘ ১৩ বছর পরে মিলন আকন (৩০) নামের এক যুবককে ফিরে পেয়েছে তার পরিবার।

বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ মিলনকে তার বাড়িতে নিয়ে আসে তার পরিবার। গত দুইদিন আগে এক আত্নীয়’র মাধ্যমে শুনতে পারে পাশ্ববর্তী জেলা বরগুনার তালতলী উপজেলায় তাকে রাস্তায় পাগল বেশে দেখতে পেয়েছে।



পরবর্তীতে অদ্য সকালে তালতলীতে গিয়ে মিলনের মা মিনারা বেগম ও ভাই রুবেল আকন তার পরিচয় নিশ্চিত করে সমুদ্র পথে ট্রলারযোগে বাড়িতে নিয়ে আসে।

ফিরে আসা মিলন আকন কুয়াকাটা পৌরসভার ৩ নং ওয়ার্ডের শাহ-আলম আকনের বড় ছেলে।

মিলনের বাবা শাহ-আলম আকন বলেন, আমার ছেলে মিলন ২০০৮ সালে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। তার সাথে আরো ফারুক (১২), খোকন (২৫) নামে দু’জন ছিল কেউই ফেরেনি, অনেক খোঁজা খুজি করেছি তাদেরকে। হঠাৎ দু’দিন হলো শুনতে পেয়েছি আমার ছেলে মিলনকে নাকি পাওয়া গেছে তালতলী। পরে ওর মা গিয়ে নিয়ে আসছে এবং এটা যে আমার ছেলে তা আমি পুরোপুরি নিশ্চিত।

মিলনের মা মিনারা বেগম জানান, আমার ছেলেকে আমি দীর্ঘ ১৩ বছর পর আমার বুকে ফিরে পেয়েছি। আমি অনেকদিন এই সাগর পারে পারে ছেলের খোঁজে দিন কাটিয়েছি। আজ আমার আর কোনোকিছু চাওয়ার নেই। আমার ছেলেটা এখন মানসিক অসুস্থ। আমি এখন ওরে চিকিৎসা করাবো। তারপর ও সুস্থ হলে বলতে পারবো ও এতদিন কোথায় ছিল।

কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর মনির শরীফ জানান, আমার ওয়ার্ডের মিলন নামের একটি ছেলে গত ‘২০০৮ সালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল, তার পরিবার তালতলী থেকে বাড়িতে নিয়ে আসছে। তার বাবা, মা, পরিবারের লোক তার গায়ে থাকা যে কাটা দাগের কথা বলতেছে তা পুরোপুরি মিলছে এবং তার সাথে কাজকরা জেলেদের মাধ্যমে আমি মিলনের পরিচয় নিশ্চিত হয়েছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!