মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন; আটকে জোরপূর্বক সাদা (ফাঁকা) স্ট্যাম্পে স্বাক্ষর

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন; আটকে জোরপূর্বক সাদা (ফাঁকা) স্ট্যাম্পে স্বাক্ষর

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। জমি কেনার দুই লক্ষ টাকা যৌতুকের জন্য স্ত্রী জান্নাতি আক্তারকে স্বামী সাইফুল মুসুল্লী মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্বামী সাইফুল ও তার পরিবারের লোকজন আটকে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে জান্নাতি ও তার বাবা ছালাম খাঁনকে তাড়িয়ে দিয়েছেন এমন অভিযোগ জান্নাতির ও তার বাবার। আহত জান্নাতিকে শুক্রবার সকালে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে গলাচিপা উপজেলার নলুয়াবাগী গ্রামে।




জানাগেছে,গত বছর মে মাসে আমতলী উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামের ছালাম খানের কিশোরী কন্যা জান্নাতিকে পাশর্বর্তী গলাচিপা উপজেলার নলুয়াবাগী গ্রামের শহিদুল মুসুল্লীর ছেলে সাইফুলের কাছে বিয়ে দেয়। বিয়ের সময় যৌতুক হিসেবে জামাতাকে এক ভরি স্বর্নালংকার ও প্রয়োজনীয় আসবাব পত্র দেন শ্বশুর ছালাম খাঁন। কিন্তু বিয়ের কয়েকদিন যেতে না যেতেই জামাতা সাইফুল মুসুল্লী শ্বশুর ছালাম খাঁনের কাছে যৌতুক দাবী করেন। এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয়ভাবে শালিস বৈঠক হয়। বৃহস্পতিবার সকালে জমি ক্রয়ের জন্য স্ত্রী জান্নাতিকে তার বাবার কাছ থেকে দুই লক্ষ টাকা যৌতুক এনে দিতে বলে স্বামী সাইফুল। এ টাকা দিতে অস্বীকার করে জান্নাতি। এতে ক্ষিপ্ত হয়ে তাকে বেধরক মারধর করে। মারধরে জান্নাতির চোখ, মুখমন্ডল ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। জান্নাতিকে মারধরের বিষয় গোপন রেখে সাইফুলের বাবা শহিদুল মুসুল্লী বেয়াই ছালাম খাঁনকে রাতে তার বাড়ীতে দাওয়াত দেন। দাওয়াত পেয়ে ছালাম খাঁন ওইদিন রাতে মেয়ের বাড়ীতে যান। ওইখানে গিয়ে দেখতে পান মেয়েকে বেধরক মারধর করেছে তারা। মেয়েকে নিয়ে বাবা ছালাম খাঁন বাড়ীতে আসতে চাইলে জামাতা সাইফুল, বেয়াই শহিদুল মুসুল্লী ও তাদের সহযোগীরা তাদের ঘরের মধ্যে আটকে রাখেন। পরে তারা বাবা ছালাম খাঁন ও তার মেয়ে জান্নাতির সাদা (ফাকা) স্ট্যাম্পে স্বাক্ষর রেখে তাড়িয়ে দেন। শুক্রবার সকালে আহত জান্নাতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

আহত জান্নাতি কান্নাজনিত কন্ঠে বলেন, জমি কেনার দুই লক্ষ টাকা দিতে অস্বীকার করায় আমাকে আমার স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ী মিলে বেধরক মারধর করেছে। তিনি আরো বলেন, মারধর করেই খ্যান্ত হয়নি আমার বাবাকে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে রাতে তাড়িয়ে দিয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নির্যাতন করে আসছে। আমি এ ঘটনার বিচার চাই।

জান্নাতির বাবা ছালাম খাঁন বলেন, মেয়েকে মারধরের বিষয়টি গোপন রেখে আমাকে বেয়াই শহিদুল মুসুল্লী দাওয়াত দিয়ে তার বাড়ীতে নেন। বাড়ীতে নিয়ে আমার কাছে দুই লক্ষ টাকা যৌতুক দাবী করে। আমি টাকা দিতে অস্বীকার করায় আমাকে এবং আমার মেয়েকে আটকে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে তাড়িয়ে দিয়েছে। তিনি আরো বলেন গত এক বছরে অন্তত ৮ বার শালিস বৈঠক হয়েছে।

 

স্বামী সাইফুল মুসুল্লী মুঠোফোনে যৌতুক দাবীর কথা অস্বীকার এবং সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রাখার কথা স্বীকার করে বলেন, অল্প কথাকাটি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিমাদ্রী রায় বলেন, জান্নাতির চোখ ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহৃ রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!