বঙ্গবন্ধুর নামে ১০ টি গরু ও মহিষ কোরবানী দিবেন কুয়াকাটা পৌর মেয়র | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো
বঙ্গবন্ধুর নামে ১০ টি গরু ও মহিষ কোরবানী দিবেন কুয়াকাটা পৌর মেয়র

বঙ্গবন্ধুর নামে ১০ টি গরু ও মহিষ কোরবানী দিবেন কুয়াকাটা পৌর মেয়র

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।। কুয়াকাটায় বঙ্গবন্ধুর নামে কোরবানী দেয়ার উদ্দেশ্যে ৮ টি গরু ও ২ টি মহিষ কিনেছেন পৌর মেয়র আনোয়ার হাওলাদার।

কোরবানীর মাংস পৌর এলাকার গরীব ও দূস্থ্যদের বাড়িতে নিজ উদ্যোগে পৌছে দিবে মেয়র। বেশ কয়েকদিন ধরে বিভিন্ন গরুর হাটে ঘুরে সাড়ে ৭ লাখ টাকায় তিনি এ মহিষ ও গরু ক্রয় করেছেন। এসব গরু মহিষ ইতিমধ্যে তিনি ৯ টি ওয়ার্ড কাউন্সিলরদের হাতে পৌছে দিয়েছেন।



বুধবার সকালে তিনি নিজে উপস্থিত থেকে এসব গরু কোরবানী দিবেন। এদিকে ৭ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর শহীদ দেওয়ান প্রধানমন্ত্রীর নামে কোরবানী দেওয়ার উদ্দেশ্যে ৭০ হাজার টাকায় ১টি গরু ক্রয় করেছেন। বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে তারা এ কোরবানীর আয়োজন করেছেন।

পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, পৌর এলাকায় অনেক গরীব, দূস্থ্য ও মধ্যবিত্তরা কোরবানী দিতে পারছেন না। তারা কারও কাছে মাংস চাইতেও পারেন না। পৌর এলাকার সকল মানুষ যাতে কোরবানীর মাংস খেতে পারেন এজন্য বঙ্গবন্ধুর নামে এ কোরবানী দেয়া।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!