মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমুকে ফুলেল শুভেচ্ছা জানালেন রিমন সিকদার এমপি এবিএম মোশাররফ হোসেনের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ
গলাচিপায় ঈদুল আযহা উপলক্ষে নগদ টাকা ও ভিজিএফের চাল বিতরণ

গলাচিপায় ঈদুল আযহা উপলক্ষে নগদ টাকা ও ভিজিএফের চাল বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপার চিকনিকান্দী ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হত দরিদ্র মানুষের মাঝে চাল ও নগদ টাকা প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ।



করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ভিজিএফ চাল বিতরণ ও টাকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৯ টায় চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ মাঠে এসব চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ।

এ চাল বিতরণে উপস্থিত ছিলেন, টেক অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মস্তফা, ইউনিয়ন সচিব মো. মজিবর রহমান হাওলাদার, ইউপি সদস্য বিবেক দেবনাথ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবনী রায় প্রমুখ।

ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চিকনিকান্দী ইউনিয়নবাসীকে জানাই ঈদ মোবারক। আপনারা সকলে সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!