কলাপাড়ায় টাকার দাবীতে পাওনাদারের লাশ নিয়ে দেনাদারের বাড়ীতে স্বজনদের অবস্থান | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো
কলাপাড়ায় টাকার দাবীতে পাওনাদারের লাশ নিয়ে দেনাদারের বাড়ীতে স্বজনদের অবস্থান

কলাপাড়ায় টাকার দাবীতে পাওনাদারের লাশ নিয়ে দেনাদারের বাড়ীতে স্বজনদের অবস্থান

বিশেষ প্রতিবেদক।। কলাপাড়ায় ৮ লাখ পাওনা টাকার শোক সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন সুনীল চন্দ্র দাস (৪০)। শুক্রবার রাত নয়টায় উপজেলার আলীপুরের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। পরে শনিবার সকাল নয়টা থেকে লাশ নিয়ে স্বজনরা দেনাদার ইউসুফ মুসুল্লির ঘরের সামনে অবস্থান করে। এ ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।



নিহত সুনীল চন্দ্র দাসের স্ত্রী মাধুরী দাস বলেন, ’প্রায় দুই বছর আগে আলীপুর বাজারে ভিটি দেয়ার কথা বলে আমার স্বামী সুনীল চন্দ্র দাসের কাছ থেকে আট লাখ টাকা নেয় স্থানীয় ইউসুফ মুসুল্লী। দীর্ঘদিন ধরে টাকা ফিরিয়ে দেয়ার বেশ কয়েকটি ওয়াদা দেয় সে। এনিয়ে এলাকার চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিরা সালিশ করলেও টাকা পায়নি সুনীল দাস। পরে টাকার শোক সইতে না পেরে শুক্রবার রাতে তার মৃত্যু হয়।’

এ ব্যাপারে লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা বলেন, নিহত সুনীল জমি কেনার জন্য ইউসুফ মুসুল্লীকে টাকা দিয়েছিলো। এ নিয়ে আমরা সালিশ বৈঠক করলেও টাকা ফেরত দেয়নি। আমার জানা মতে সুনীল অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা গেছে।

শনিবার সকাল থেকে নিহতের স্বজনরা লাশ নিয়ে ইউসূফ মুসুল্লীর বাড়ির সামনে অবস্থান করে। আমরা এ ঘটনার সুষ্ঠু সমাধানের চেষ্টা করছি।

এ বিষয়ে ইউসুফ মুসুল্লীর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মহিপুর থানার ওসি মো: মনিরুজ্জামান জানান, ’ঘটনাস্থলে আমি নিজে উপস্থিত হয়ে সুষ্ঠ সমাধানের চেষ্টা করছি।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!