কলাপাড়া সাংবাদিক ফোরামের সদস্য জুলহাস মােল্লাকে প্রাণনাশের হুমকি | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো
কলাপাড়া সাংবাদিক ফোরামের সদস্য জুলহাস মােল্লাকে প্রাণনাশের হুমকি

কলাপাড়া সাংবাদিক ফোরামের সদস্য জুলহাস মােল্লাকে প্রাণনাশের হুমকি

আপন নিউজ রিপোর্ট।। কলাপাড়া সাংবাদিক ফোরামের সদস্য মাে. জুলহাস মােল্লা (২৭) কে মোবাইল ফোনে হুমকি দিয়েছে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আ. রহমান সিকদার (৪২)।

এঘটনায় সোমবার (২৬ জুলাই) কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরী নং-৯৬২।

ডায়েরীতে তিনি উল্লেখ করেন, উপজেলার টিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আ. রহমান সিকদার (৪২) রোববার (২৫ জুলাই) রাত ১০ টা ৩১ মিঃ সময় একাধিকবার তার ব্যবহৃত মােবাইল নাম্বার (০১৮১১ ৬৪৯৫৪৮) থেকে আমার ব্যবহৃত মােবাইল (০১৭৪৬৪৪১৯১৭৬) এ নাম্বরে ফোন করে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং আমাকে খুন জখম করে বরিশাল চিকিৎসার জন্য পাঠাইবে মর্মে বিভিন্ন ধরনের ভাভীতি প্রদর্শন করে। রহমান মেম্বার খুবই উত্তেজিত। যে কোন সময় আমার ক্ষতি করতে পারে।

অভিযুক্ত ইউপি সদস্য রহমান সিকদার বলেন, জুলহাস আমার সাথে খারাপ ব্যবহার করেছে, সামনে অনেক লোক আছে পরে কথা বলছি।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন ডায়েরি করা হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!