মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
অতিরিক্ত যাত্রী বোঝাই করে আমতলী থেকে ছেড়ে গেল এমভি ইয়াদ

অতিরিক্ত যাত্রী বোঝাই করে আমতলী থেকে ছেড়ে গেল এমভি ইয়াদ

আমতলী প্রতিনিধি।। স্বাস্থ্যবিধি না মেনেই অতিরিক্ত যাত্রী বোঝাই করে এমভি ইয়াদ-১ লঞ্চ আমতলী টার্মিনাল ছেড়ে গেল। সোমবার দুপুর ১২ টায় লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে আমতলী ছেড়ে যায়। লে অতিরিক্ত যাত্রী বোঝাই দেখেও ঢাকামুখী মানুষ জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে উঠছে।




জানাগেছে, করোনার প্রাদূর্ভাব থেকে মানুষকে রক্ষায় গত ২৩ জুলাই নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় সরকার। গত ১০ দিন লঞ্চ চলাচলা বন্ধ ছিল। ১ আগষ্ট লঞ্চ নৌপথে লঞ্চ চলাচল ঘোষনা দেয় সরকার। সরকারী নির্দেশ মতে সোমবার দুপুর ১২ টার দিকে অতিরিক্ত যাত্রী বোঝাই করে স্বাস্থ্যবিধি না মেনে এমভি ইয়াদ-১ লঞ্চ আমতলী টার্মিনাল ছেড়ে গেছে। অতিরিক্ত যাত্রী বোঝাই দেখেও ঢাকামুখী মানুষ জীবনে ঝুকি নিয়ে লঞ্চ উঠেছে। ওই লঞ্চ যাত্রী ধারন ক্ষমতা ৭০৩ জন। কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ ধারন ক্ষমতার চেয়ে দ্বিগুন যাত্রী বোঝাই করে আমতলী ঘাট ছেড়ে গেছে। এরপরে পুরাকাটা, আয়লা পাতাকাটা, ভয়াং, কাকরাবুনিয়া, পায়রাকুঞ্জু পাঁচটি ঘাট রয়েছে। ওই সকল ঘাট থেকে অন্তত আরো এক হাজার যাত্রী লঞ্চে উঠেছে বলে জানান সংশ্লিষ্টরা।

ধারন ক্ষমতার চেয়ে পাঁচগুন যাত্রী ওই লঞ্চটি ঢাকায় পৌছবে বলে জানান লঞ্চের যাত্রী মোঃ রাকিবুল ইসলাম ও চাঁন মিয়া। এতে স্বাস্থ্যবিধি পুরাপুরো বিঘ্নিত হওয়ায় যাত্রীদের মাঝে করোনা ভাইরাসের আতঙ্ক বিরাজ করছে।

সোমবার আমতলী লঞ্চঘাট ঘুরে দেখাগেছে, এমভি ইয়াদ-১ লঞ্চের প্রথম ও দ্বিতীয় তলার ডেক বোঝাই যাত্রীতে। তিল পরিমান ফাঁকা নেই। স্বাস্থ্যবিধির কোন বালাই নেই। লঞ্চ কর্তৃপক্ষ যাত্রীদের ঠাসাঠাসি দেখেও না দেখার ভান করছে। যাত্রীদের মাঝেও নেই কোন সামাজিক দ্রুত্ব ও স্বাস্থ্য সচেতনতা এবং মাস্কও ব্যবহার করেনি। মানুষ ডেকে জায়গা না পেয়ে লঞ্চের ছাদে ও সম্মুখ্যভাগে অবস্থান করেছে। অনেক যাত্রীকে দাড়িয়ে থাকতে দেখা গেছে। অতিরিক্ত যাত্রী দেখেও জীবনের ঝুকি নিয়ে মানুষ লঞ্চ উঠে দাড়িয়ে রয়েছে।

এমভি ইয়াদ লঞ্চের সুপার ভাইজার শামিম বেশী যাত্রী নেয়ার কথা অস্বীকার করে বলেন, সরকার নির্দেশনা অনুসারে লঞ্চ যাত্রী বহন করছি।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম বলেন, সরকারী নির্দেশনা অনুসারে লঞ্চ টার্মিনাল ছাড়তে বলা হয়েছে। ওই অনুসারে ঘাট ছেড়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!