মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে গাছে ঝুলন্ত বৃদ্ধের মরদেহ

আমতলীতে গাছে ঝুলন্ত বৃদ্ধের মরদেহ

আমতলী প্রতিনিধি।। আমতলীর ফকিরখালী গ্রামে সিরাজ চৌকিদার (৬৫) নামের এক বৃদ্ধের গলায় ফাঁস দেয়া গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা ঘটেছে সোমবার রাতে।




জানাগেছে, উপজেলার ফকিরখালী গ্রামের সিরাজ চৌকিদার সোমবার রাতে ঘর থেকে বের হয়ে যায়। ওই রাতে তিনি আর ঘরে ফিরেনি। মঙ্গলবার সকালে স্বজনরা ঘরের পাশে একটি মেহগনি গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওইদিন বিকেলে তার মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে।

বৃদ্ধের ছেলে মামুন চৌকিদার বলেন, বাবা সোমবার রাতে ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরেনি। মঙ্গলবার সকালে গাছের সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

আমতলী থানার এসআই মোঃ শাহাবুল বলেন, গলায় রশি দেয়া গাছের সাঝে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, গলায় ফাঁস দেয়া বৃদ্ধের মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!