মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন রাস-পূর্ণিমায় কুয়াকাটায় বসছে মতুয়া ভক্তদের মিলনমেলা, ২৩ নভেম্বর ২২তম মহাসম্মেলন ও পুণ্যস্নান হারুন মাতব্বরের বাবা-মায়ের কবর জিয়ারত করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন আমতলীতে ৫ লাখ টাকা চাঁ/দা দাবির অভিযোগ, দুই যুবককে তুলে নিয়ে নি র্যা ত নের পর পুলিশে সোপর্দ
গলাচিপায় ৯৯৯-এ ফোনে বেঁচে গেলেন শহিদুল মোল্লা

গলাচিপায় ৯৯৯-এ ফোনে বেঁচে গেলেন শহিদুল মোল্লা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় ৯৯৯ নম্বরে ফোন দেওয়ায় বেঁচে গেলেন শহিদুল মোল্লা (৪০)। শহিদুল মোল্লা হচ্ছেন উপজেলার আমখোলা ইউয়িনের ৯ নং ওয়ার্ডের চারআনি বাউরিয়া গ্রামের আব্দুল কাসেম মোল্লার ছেলে।




আহত শহিদুল মোল্লা জানান, গত ৫ আগস্ট (বৃহস্পতিবার) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে বৌ বাজারের আবাশন প্রকল্প আমার বাসা থেকে বৌ বাজারে আসার পথে নজরুল ডাক্তার দোকানের পশ্চিম পাশে রাস্তার ঢালে বসে হঠাৎ ৩/৪ জন ছেলে আমাকে আচমকা লাথি মারে। জ্ঞান হারিয়ে ফেললে আমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। কোপটি আমার দাড়িতে লাগে। হঠাৎ আমার জ্ঞান ফিরে আসলে আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করি। গলাচিপা থানা পুলিশ আমাকে উদ্ধার করে ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি আরো বলেন, আমার বোনের জন্য ঢাকায় বিকাশে টাকা পাঠানোর জন্য বৌ বাজারে যাচ্ছিলাম। কিন্তু পথিমধ্যে আমার টাকা ও একটি টর্চলাইট নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত বলেন, শহিদুল মোল্লা আমার চিকিৎসাধীনে ২য় তলায় ২২ নম্বর বেডে ভর্তি আছে। তার মুখমন্ডলের দাড়িতে চারটি সেলাই আছে। শরীরের বিভিন্ন অংশে ফুলা জখমের দাগ আছে।

আহত শহিদুল মোল্লার স্ত্রী আকলিমা বেগম জানান, আমার স্বামীকে দুর্বত্তরা মেরে ফেলতে চেয়েছিল। ৯৯৯ নম্বরে ফোন না দিলে আমার স্বামীকে ওরা মেরে ফেলত। ইউপি সদস্য নারায়ন মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করেন। শহিদুল মোল্লা এ ব্যাপারে থানায় মামলা করবেন বলে জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!