রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় ৯৯৯-এ ফোনে বেঁচে গেলেন শহিদুল মোল্লা

গলাচিপায় ৯৯৯-এ ফোনে বেঁচে গেলেন শহিদুল মোল্লা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় ৯৯৯ নম্বরে ফোন দেওয়ায় বেঁচে গেলেন শহিদুল মোল্লা (৪০)। শহিদুল মোল্লা হচ্ছেন উপজেলার আমখোলা ইউয়িনের ৯ নং ওয়ার্ডের চারআনি বাউরিয়া গ্রামের আব্দুল কাসেম মোল্লার ছেলে।




আহত শহিদুল মোল্লা জানান, গত ৫ আগস্ট (বৃহস্পতিবার) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে বৌ বাজারের আবাশন প্রকল্প আমার বাসা থেকে বৌ বাজারে আসার পথে নজরুল ডাক্তার দোকানের পশ্চিম পাশে রাস্তার ঢালে বসে হঠাৎ ৩/৪ জন ছেলে আমাকে আচমকা লাথি মারে। জ্ঞান হারিয়ে ফেললে আমাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। কোপটি আমার দাড়িতে লাগে। হঠাৎ আমার জ্ঞান ফিরে আসলে আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করি। গলাচিপা থানা পুলিশ আমাকে উদ্ধার করে ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি আরো বলেন, আমার বোনের জন্য ঢাকায় বিকাশে টাকা পাঠানোর জন্য বৌ বাজারে যাচ্ছিলাম। কিন্তু পথিমধ্যে আমার টাকা ও একটি টর্চলাইট নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত বলেন, শহিদুল মোল্লা আমার চিকিৎসাধীনে ২য় তলায় ২২ নম্বর বেডে ভর্তি আছে। তার মুখমন্ডলের দাড়িতে চারটি সেলাই আছে। শরীরের বিভিন্ন অংশে ফুলা জখমের দাগ আছে।

আহত শহিদুল মোল্লার স্ত্রী আকলিমা বেগম জানান, আমার স্বামীকে দুর্বত্তরা মেরে ফেলতে চেয়েছিল। ৯৯৯ নম্বরে ফোন না দিলে আমার স্বামীকে ওরা মেরে ফেলত। ইউপি সদস্য নারায়ন মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করেন। শহিদুল মোল্লা এ ব্যাপারে থানায় মামলা করবেন বলে জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!