মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানী’র অভিযোগ; পালিয়ে বেড়াচ্ছে পরিবারটি

আমতলীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানী’র অভিযোগ; পালিয়ে বেড়াচ্ছে পরিবারটি

আমতলী প্রতিনিধিঃ আমতলীর পুর্ব কুকুয়া গ্রামের খলিল গাজী প্রতিবেশী জালাল খান ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার মিথ্যা মামলা ও সন্ত্রাসীদের জীবন নাশের হুমকিতে জালাল খানের পরিবারের লোকজন পালিয়ে বেড়াচ্ছেন রবিবার এমন অভিযোগ করেন তার স্ত্রী মোসাঃ বেগম।




জানাগেছে, উপজেলার পুর্ব কুকুয়া গ্রামের খলিল গাজী ও জালাল খানের মধ্যে বাড়ীর চলাচলের পথ নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। গত ২৯ জুলাই খলিল গাজী প্রতিবেশী জালাল খানের চলাচলের পথ বদ্ধ করে দেয়। এর প্রতিবাদ করলে খলিল গাজী প্রতিবেশী জালাল খানের স্ত্রী মোসাঃ বেগমকে মারধর করে। জালাল খানের স্ত্রী মোসাঃ বেগম অভিযোগ করে বলেন, শুধু মারধর করেই খ্যান্ত হয়নি খলিল গাজী। তিনি আমার স্বামী জালাল খান ও আমার পরিবারের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। ওই মামলায় আমার স্বামী জেল হাজতে রয়েছে। আমার স্বামী জেল হাজতে থাকার সুবাদে খলিল গাজীর সন্ত্রাসী বাহিনী আমার পরিবারের লোকজনকে ভয়ভীতি ও জীবন নাশের হুমকি দিচ্ছে। তার সন্ত্রাসী বাহিনীর হুমকিতে আমার পরিবারের লোকজন পালিয়ে বেড়াচ্ছেন।

স্থানীয় আইউব আলী মুসুল্লী ও সালেহা বেগম বলেন, খলিল গাজী ও তার লোকজন জালাল খানের চলাচলের পধ বন্ধ করে দেয়। এর প্রতিবাদ করলে খলিল গাজী ও তার লোকজন জালাল খানের স্ত্রী মোসাঃ বেগমকে বেধরক মারধর করেছে। তারা আরো বলেন, খলিল গাজী মারধর করে উল্টো জালাল খান ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হররানী করছে। তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন।

এ বিষয়ে খলিল গাজী মিথ্যা মামলা ও জীবন নামের হুমকির কথা অস্বীকার করে বলেন, জালাল খান উল্টো আমার পরিবারের লোকজনকে মারধর করেছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!