মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কলাপাড়ায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কলাপাড়ায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ ২১শে আগস্ট বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে কলাপাড়ায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।




উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মজিবুর রহমান চুন্নু’র সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শহিদুল আলম ও মঞ্জুরুল আলম।

এসময় উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য এবং গ্রেনেড হামলায় নিহত শহীদদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাসুম বিল্লাহ রুমী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!