মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় যৌতুকের বলি গৃহবধূ সুমাইয়া!

কলাপাড়ায় যৌতুকের বলি গৃহবধূ সুমাইয়া!

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় যৌতুকের টাকা না পেয়ে সুমাইয়া (২০) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। গত শুক্রবার (২৭ আগষ্ট) দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।




স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে উপজেলার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের মাসুদ মিয়ার সঙ্গে লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের শাহজাদা’র মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই এক লাখ টাকা যৌতুক দাবী করে আসছিল স্বামী মাসুদ।
এঘটনার দিন শুক্রবার সকালে সুমাইয়া তার মাকে ফোন করে তার স্বামীর জন্য যৌতুক হিসেবে এক লাখ টাকা দাবি করে এবং টাকার জন্য তাকে মারধর করা হয়েছে বলে জানায়। পরে দুপুরে পুলিশ ওই গৃহবধুর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এটি কি আত্মহত্যা না হত্যা? তবে পরিবারের দাবী স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন সুমাইয়াকে হত্যা করেছে।

মহিপুর থানার ওসি (তদন্ত) আবুল খায়ের জানান, সুমাইয়ার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!