জীববৈচিত্র্য রক্ষায় সৈকতের প্লাস্টিক বর্জ্য ও ছেড়া জাল অপসারন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
জীববৈচিত্র্য রক্ষায় সৈকতের প্লাস্টিক বর্জ্য ও ছেড়া জাল অপসারন

জীববৈচিত্র্য রক্ষায় সৈকতের প্লাস্টিক বর্জ্য ও ছেড়া জাল অপসারন

আপন নিউজ অফিসঃ কুয়াকাটায় মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য রক্ষায় ব্যাতিক্রমি উদ্যোগ গ্রহন করেছে ব্লগার্ডের সদস্যরা। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ এর ব্লগার্ড সদস্যরা সৈকত পরিস্কারের কাজে নেমেছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত খাজুরা এলাকায় লাল কাঁকড়া ও কচ্ছপের অভায়াশ্রম খ্যাত প্রায় এক কিলোমিটার সৈকত পরিস্কার পরিচ্ছন্ন করেন তারা। এসময় সমুদ্র থেকে ভেসে এসে সৈকতে বিচ্ছিন্ন ভাবে পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য ও ছেড়া কাটা জাল অপসারন করা হয়। এ কাজে ব্লগার্ডের ২৪ জন নারী পুরুষ অংশগ্রহন করেন।

ব্ল-গার্ডের সদস্য হাবিব আকন বলেন, ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইকোফিশ-২ এর উদ্যোগে খাজুরা ও গঙ্গামতি সৈকতে লাল কাঁকড়া ও কচ্ছপের অভায়াশ্রম গড়ে তোলার চেষ্টা করছি। এ লক্ষ্যে ব্লগার্ডের সদস্যরা কাজ করে যাচ্ছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রায় এক কিলোমিটার সৈকতের প্লাস্টিক বর্জ্য ও ছেড়া কাটা জাল অপসারন করা হয়েছে। এর ফলে সৈকতে অবাধে লাল কাঁকড়ার ছুটা ছুটি পর্যটকরা অবলোকন করতে পারবে। আমরা চাই সৈতক থাকবে পরিস্কার পরিচ্ছন্ন।

ইউএসএআইডি ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইকোফিশ-২ অ্যাক্টিভিটি’র সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য রক্ষায় এ ব্যাতিক্রমি উদ্যোগ গ্রহন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!