আমতলীতে মৎস্য চাষীদের প্রশিক্ষণ ও পোনা অবমুক্ত | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে মৎস্য চাষীদের প্রশিক্ষণ ও পোনা অবমুক্ত

আমতলীতে মৎস্য চাষীদের প্রশিক্ষণ ও পোনা অবমুক্ত

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে ২৫ মাছ চাষীদের প্রশিক্ষণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার পুর্ব চিলা রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব।




জানাগেছে, জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে আমতলী উপজেলা মৎস্য অফিস বিভিন্ন কর্মসুচীর উদ্যোগ নেয়। ওই কর্মসুচীর মধ্যে বৃহস্পতিবার উপজেলার পুর্ব চিলা রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ২৫ জন মাছ চাষীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে মৎস্য অধিদপ্তরের খননকৃত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ হালিমা সরদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হুমায়ূন কবির, ক্ষেত্র সহকারী জগদীশ চন্দ্র বসু, মৎস্য চাষী রাহাত আকন, নান্নু মিয়া ও রাকিব আকন প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!