আমতলীতে দুই লক্ষ টাকার জাল জব্দ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে দুই লক্ষ টাকার জাল জব্দ

আমতলীতে দুই লক্ষ টাকার জাল জব্দ

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে পায়রা নদী ও উপজেলার বিভিন্ন খালে অভিযান চালিয়ে অবৈধ বেহুন্তি, মশারী ও বেলুন জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের মুল্য ২ লক্ষ টাকা। জব্দকৃত জাল উপজেলা মৎস্য বিভাগ পুড়ে ফেলেছে। ঘটনা ঘটেছে শুক্রবার সকালে।




জানাগেছে, জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে আমতলী উপজেলা মৎস্য অফিস বিভিন্ন কর্মসুচীর উদ্যোগ নেয়। ওই কর্মসুচীর মধ্যে শুক্রবার সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ হালিমা সরদার, ক্ষেত্র সহকারী জগদীশ চন্দ্র বসু, মেরিন অফিসার এসএম ফারাহ, এসআই মেহেদী ও সোহরাফ হোসেন পায়রা নদী, গুলিশাখালৗ ও কুকুয়া ইউনিয়নের বিভিন্ন খালে অভিযান চালায়। অভিযানে পাঁচটি বেহুন্তি জাল, দুইটি মশারী জাল ও একটি বেলুন জাল জব্দ করেছে। জব্দকৃত জালের মুল্য অন্তত ২ লক্ষ টাকা। জব্দকৃত জাল মৎস্য বিভাগ শুক্রবার দুপুরে পুড়িয়ে ফেলেছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ হালিমা সরদার বলেন, জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!