কলাপাড়ায় ইউপি সদস্যকে পিটিয়ে জখমের ঘটনায় আদালতে মামলা | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
কলাপাড়ায় ইউপি সদস্যকে পিটিয়ে জখমের ঘটনায় আদালতে মামলা

কলাপাড়ায় ইউপি সদস্যকে পিটিয়ে জখমের ঘটনায় আদালতে মামলা

আপন নিউজ রিপোর্টঃ পূর্ব শত্রুতার জের ধরে কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুজ্জামান হাওলাদার (৬৫) কে পিটিয়ে জখম করে নগদ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় আদালতে মামলা দায়ের হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ফুলবুনিয়া দিঘীরপাড় ওয়াপদারাস্তার উপরে এ ঘটনা ঘটেছে।




সোমবার ইউপি সদস্য মো. নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে মো. হাসান হাওলাদার (৩০), মো. জসিম গাজী (৪৫) সহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামী করে কলাপাড়া উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতর মামলা দায়ের করেছেন।

মামলা সূত্র জানা গেছে, ঘটনা দিনে ইউপি সদস্য মো. নুরুজ্জামান হাওলাদার ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় পরিষদের কাজ শেষ করে কলাপাড়া থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ফুলবুনিয়া দিঘীরপাড় ওয়াপদারাস্তার উপরে আসামীরা মোটরসাইকেল যোগে এসে ইউপি সদস্য নুরুজ্জামানকে অকথ্য ভাষায় গালি গালাজ করে।
পরে আসামীদের হাতে থাকা বাশের লাঠি দিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় তার ডাক-চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসলে তাকে খুন সহ নানান ভয়ভীতি দেখিয়ে এবং তার সাথে নগদ ৪০,৫০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!