গলাচিপায় ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রমে ইউএনওর কেন্দ্র পরিদর্শন | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
গলাচিপায় ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রমে ইউএনওর কেন্দ্র পরিদর্শন

গলাচিপায় ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রমে ইউএনওর কেন্দ্র পরিদর্শন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপার পানপট্টি ও গলাচিপা সদর ইউনিয়নে করোনা প্রতিরোধের গণটিকার ২য় ডোজ কার্যক্রমের কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিষ কুমার। গত ৭ আগষ্ট সারাদেশে বিনামূল্যে করোনা প্রতিরোধের টিকা প্রদান কার্যক্রম এর অংশ হিসেবে উপজেলার এসব ইউনিয়নে গণটিকা দান কার্যক্রম শুরু হয় সফলতার সাথে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) করোনা প্রতিরোধের টিকার ২য় ডোজ প্রদান করা হয়।




উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম জানান, প্রথম ডোজ টিকা সম্পন্ন করার পর কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত না হওয়ায় জনগনের মধ্যে এ টিকা গ্রহণে আগ্রহের সৃষ্টি হয়। প্রথমবারের মতই এলাকার লোকজন আগ্রহের সাথে ২য় ডোজ করোনা প্রতিরোধের টিকা গ্রহণ করতে ইউনিয়ন পর্যায়ের টিকাদান কেন্দ্রগুলোতে আসেন। তিনি আরো বলেন, গলাচিপা উপজেলার ১২ ইউনিয়নে প্রথম ডোজ শেষে ২য় ডোজ করোনা প্রতিরোধের টিকা প্রদান করা হচ্ছে।

এদিকে উপজেলার পানপট্টি ইউনিয়ন পরিষদের কেন্দ্রের টিকা দান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার জনগণের উদ্দেশ্যে বলেন, সবাই টিকা নিন, সুস্থ থাকুন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সহায়তা করুন। এসময় উপস্থিত ছিলেন পানপট্টি ইউনিয়ন চেয়ারম্যান মো. আবুল কালাম, গলাচিপা সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাদী, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!