কলাপাড়ায় আদালতে মিথ্যা মামলা দায়ের করায় আটক হলেন বাদী; অত:পর কারাগারে | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
কলাপাড়ায় আদালতে মিথ্যা মামলা দায়ের করায় আটক হলেন বাদী; অত:পর কারাগারে

কলাপাড়ায় আদালতে মিথ্যা মামলা দায়ের করায় আটক হলেন বাদী; অত:পর কারাগারে

বিশেষ প্রতিবেদকঃ আদালতে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বিচারকের নির্দেশে আদালত থেকেই ফৌজদারী কার্যবিধির ২১১ ধারায় অভিযুক্ত হয়ে আটক হলেন বাদী। বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট চৌকি আদালতে এ ঘটনা ঘটে। পরে আটককৃত ব্যক্তি ছত্তার মোল্লা’র পক্ষে জামিনের আবেদন করলেও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরনের আদেশ প্রদান করেন।




এর আগে উপজেলার ধানখালী ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মো: ছত্তার মোল্লা (৬৫) একই ইউনিয়নের মহসিন মাতুব্বর সহ ৪ জনের বিরুদ্ধে ২২ মার্চ ২০২১ বিজ্ঞ আদালতে হত্যা চেষ্টা সহ গুরুতর সব অভিযোগে নালিশী মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার অভিযোগের বিষয়ে কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো: আল আমিনকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।

এরপর পুলিশ কর্মকর্তার তদন্তে উঠে আসে বাদী নিজে নিজে সাধারন আঘাত প্রাপ্ত হয়ে অসুস্থ হয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি হন। আঘাতের বিষয়টি পুঁজি করে বিবাদীদের হেয় করার লক্ষে আদালতে মামলা করেন। মামলার অভিযোগের স্বপক্ষে সাক্ষ্য, প্রমান সহ জখমী সনদ পাওয়া যায়নি। যাতে মামলাটি মিথ্যা বলে পরিগনিত হয়েছে মর্মে তদন্ত কর্মকর্তা তার অনুসন্ধানকৃত তদন্তের মতামতে উল্লেখ করেন। এতে বাদী সংক্ষুব্ধ হয়ে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজী দরখাস্ত দাখিল করেন। বুহস্পতিবার শুনানী শেষে আদালত মামলাটি খারিজ করে বাদীর বিরুদ্ধে স্বপ্রনোদিত হয়ে ফৌজদারী কার্যবিধির ২১১ ধারায় তাকে গ্রেফতারের নির্দেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো: ফেরদৌস মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!