তালতলীতে বিদুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
তালতলীতে বিদুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

তালতলীতে বিদুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

আমতলী প্রতিনিধিঃ ঘরের বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেরদৌস (১৮) নামের এক স্কুল ছাত্র মারা গেছে। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া গ্রামে বুধবার রাতে।




জানাগেছে, তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ফেরদৌস বুধবার রাত সাড়ে ৭ টার দিকে নিজের ঘরের বৈদ্যুতিক বাল্ব লাগাচ্ছিল। এমন মুহুর্তে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষনিক স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক মার্জিয়া তানজিন তাকে মৃত্যু ঘোষনা করেন।

নিহত ফেরদৌসের বাবা সুলতান হাওলাদার কান্নাজনিত কন্ঠে বলেন, ঘরে বিদ্যুতের বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে আমার ছেলে মারা গেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মার্জিয়া তানজিন বলেন, স্কুল ছাত্র ফেরদৌসকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে ফেরদৌসের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!