৭ দফা দাবিতে তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের মানববন্ধন, বিক্ষোভ, কর্মবিরতি | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
৭ দফা দাবিতে তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের মানববন্ধন, বিক্ষোভ, কর্মবিরতি

৭ দফা দাবিতে তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের মানববন্ধন, বিক্ষোভ, কর্মবিরতি

আমতলী প্রতিনিধিঃ তালতলীতে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের ৭ দফা দাবিতে পাওয়ার চায়নায় কর্মরত তিন হাজারের অধিক শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। একইসাথে দাবি না মানার কারণে কর্মবিরতির ঘোষণা দেয়।




সোমবার সকাল ৮টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশ লেবার কংগ্রেস (বিএলসি) ব্যানারে আন্দোলন কর্মসূচি পালন করেন। এ সময় তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ফটকে থেকে শুরু করে প্রথম ফটকে শ্রমিকরা কয়েক ঘন্টা মানববন্ধন, বিক্ষোভ ও দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি দেয়।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর প্রযন্ত শ্রমিকরা ৩ দিনের সময় বেঁধে দিয়ে পাওয়ার চায়না কোম্পানির কাছে ৭ দফা দাবি জানিয়ে আসছিল তারা। সেখানে দাবি গুলো হলো, শ্রম আইন অনুযায়ী ৮ ঘণ্টা ডিউটি করতে হবে ও অতিরিক্ত সময় ওভারটাইমের দ্বিগুণ মজুরি দিতে হবে। বিনা কারনে চাকরি থেকে ছাঁটাই ও প্রতি সপ্তাহে শুক্রবার ছুটি দিতে হবে এবং কাজ শেষে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে। নামাজের স্থান, বিশুদ্ধ খাবার পানিসহ ৭ দফা দাবি ঘোষনা দেন। তিন দিনের মধ্যে দাবী না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে লিখিত দেন। এই দাবি মেনে না নেয়ায় সোমবার আন্দোলনে বিক্ষোভ কর্মসূচি করেন। পরে কর্মবিরতির ঘোষণা দেন।

বাংলাদেশ লেবার কংগ্রেস (বিএলসি) তালতলী শাখার সভাপতি মোঃ জাফর বলেন, গত তিনদিন অতিবাহিত হলেও কর্তৃপক্ষ দাবি না মানায় কর্মবিরতির চালিয়ে যাচ্ছে শ্রমিকরা। তিন দিন অতিবাহিত হলেও কর্তৃপক্ষের টনক নড়েনি। তাই শ্রমিকরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হয়েছে।

স্টিকোল কোম্পানির উৎপাদন ব্যাবস্থাপক মিঃ হাও দায়সারা বক্তব্য দিয়ে বলেন যদি পাওয়ার চায়না কোম্পানি শ্রমিকদের দাবি মানে তাহলে আমরাও দাবি মানবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!