আমতলীতে মাদক বিক্রেতা গ্রেফতার | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে মাদক বিক্রেতা গ্রেফতার

আমতলীতে মাদক বিক্রেতা গ্রেফতার

আমতলী প্রতিনিধিঃ ২’শ ৭৫ গ্রাম গাঁজাসহ মোঃ বাঁদল খান (২৪) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পটুয়াখালী র‌্যাব-৮ সদস্যরা। বুধবার রাতে তাকে উপজেলার শাখারিয়া ব্রিকফিল্ড নামক স্থান থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার পুলিশ বাদলকে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচার মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।




জানাগেছে, উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামের নজরুল খাঁনের ছেলে বাদল খাঁন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী র‌্যাব-৮ এর ডিএডি নায়েক সুবেদার মোক্তার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে শাখারিয়া ব্রিকফিল্ড নামক স্থান থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার শরীর তল্লাশী করে ২’শ ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাদল খানের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, বাদল খাঁনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!