মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে ডিআইজির পুজা মন্ডব পরিদর্শন

আমতলীতে ডিআইজির পুজা মন্ডব পরিদর্শন

আমতলী প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপুজার মন্ডব পরিদর্শন ও পুজারী দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান। বৃহস্পতিবার রাতে নবমী পুজায় আমতলী পৌর শহরের হাসপাতাল রোডের শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের পুজা মন্ডব পরিদর্শন ও পুজারীদের সাথে মতবিনিময় কালে ডিআইজি এসএম আক্তারুজ্জামান মিষ্টি উপহার দেন। আনন্দঘন পরিবেশে মন্ডবের সভাপতি প্রভাষক শ্যামল কৃষ্ণ কর্মকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান।





বিশেষ অতিথি ছিলেন বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম,সহকারী পুলিশ সুপার সমীর চন্দ্র সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট এম এ কাদের মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমার।

বক্তব্য রাখেন আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমার, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি সদর ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আলহাজ নুরুল ইসলাম মৃধা, উপজেলা হিন্দু বৌদ্দ ঐক্য পরিষদের সভাপতি আশোক কুমার মজুমদার, উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি এ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস, সাধারন সম্পাদক জগদিস চন্দ্র বসু,উপজেলা কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি ধীরাজ কুমার বিশ্বাস, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম বাদল, সাধারন সম্পাদক সৈয়দ নুহু উল আলম নবীন প্রমুখ।

সভায় প্রধান অতিথি ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন বাংলাদেশ সকল ধর্মাবলম্বীদের দেশ। এ দেশে হিন্দু- মুসলিম ভেদাভেদ নেই। ধর্ম যার যার উৎসব সবার। তিনি পুজারীদের মনোরঞ্জনের জন্য একাধিক গান পরিবেশন করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!