মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
তালতলীতে মামাকে কুপিয়ে চাচার বাড়ীতে লুকাতে এসে যুবকের আত্মহত্যা

তালতলীতে মামাকে কুপিয়ে চাচার বাড়ীতে লুকাতে এসে যুবকের আত্মহত্যা

আপন নিউজ প্রতিবেদন, আমতলীঃ মামাকে কুপিয়ে গুরুতর জখম করে চাচার বাড়ীতে লুকাতে এসে গলায় ফাস দিয়ে মোঃ মাহফুজ (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে তালতলী পশ্চিম গাবতলী গ্রামে। মাহফুজ বরগুনা জেলার বড় লবনগোলা এলাকার নিজাম হাওলাদারের ছেলে।




জানাগেছে, মাহফুজ গত শুক্রবার আপন মামা ফজলু প্যাদাকে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় বরগুনা সদর থানায় মামলা হয়। ওই মামলায় মাহফুজ প্রধান আসামী। পুলিশের হাত থেকে রক্ষায় তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের পশ্চিম গাবতলী গ্রামের চাচা বাদশা হাওলাদার বাড়ীতে লুকিয়ে থাকে। গত ৩ দিন ধরে সে ওই বাড়ীতে অবস্থান করছিল। রবিবার রাতে মাহফুজ চাচার ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরেনি। তাকে তারা না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। এক পর্যায় তাকে পাশর্^বর্তী আরেক চাচা কাওসার হাওলাদারের রেইন্ট্রি গাছের সাথে গলায় রশি পেচানো ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মগেয় প্রেরন করেছে।

বাদশা হাওলাদার বলেন, খুজতে গিয়ে রেইন্টি গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখে ডাকচিৎসার দেই। পরে লোকজন এলে পুলিশে খবর দেয়।

তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!