মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
তালতলীতে সৎ মাকে পিটিয়ে জখম

তালতলীতে সৎ মাকে পিটিয়ে জখম

আপন নিউজ প্রতিবেদন, আমতলীঃ সৌদি প্রবাসী সৎ মা মরিয়ন বেগমকে সৎ ছেলে মোঃ হেলাল হাওলাদার ও সতিন শিরিনা বেগম মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত মরিয়ম বেগমকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার রাতে তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামে। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে।




জানাগেছে, ২০০৯ সালে সৌদি প্রবাসী মরিয়নের বেগমকে কচুপাত্রা গ্রামের জামাল হাওলাদার দ্বিতীয় বিয়ে করেন। ওই বিয়েতে জামালের প্রথম স্ত্রী ও সন্তানরা রাজি ছিল না। এ নিয়ে বিয়ের পর থেকেই বিরোধ চলে আসছে। বুধবার রাত নয়টার দিকে মরিয়ন বেগমকে নিয়ে স্বামী জামাল তার বাড়ীতে যান। এ সময় সৎ ছেলে হেলাল হাওলাদার ও তার মা শিরিন বেগম তাকে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত মরিয়ম বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, বিয়ের ১২ বছরেও সৎ ছেলে ও সতিনের কারনে স্বামীর বাড়ী যেতে পারিনি। বুধবার রাতে আমার স্বামী আমাকে নিয়ে তার বাড়ীতে গেলেই আমাকে হেলাল হাওলাদার ও তার মা শিরিন পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে।

স্বামী জামাল হাওলাদার বলেন, আমি মরিয়মকে নিয়ে বাড়ী পৌছা মাত্রই আমার প্রথম স্ত্রী শিরিনা বেগম ও ছেলে হেলাল হাওলাদার তাকে মারধর করেছে। আমি আমার দ্বিতীয় স্ত্রীকে রক্ষার চেষ্টা করলে আমাকেও মারধর করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিমাদ্রী রায় বলেন, আহত মরিয়র বেগমের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়।

ছেলে হেলাল হাওলাদার মারধরের কথা স্বীকার করে বলেন, আমার মায়ের অনুমতি ব্যতিত বাবা দ্বিতীয় বিয়ে করায় এ ঘটনা ঘটেছে।

তালতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!