মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
বরগুনায় নিজেকে বিজয়ী ঘোষণা করার দাবিতে নৌকা প্রার্থীর অনশন

বরগুনায় নিজেকে বিজয়ী ঘোষণা করার দাবিতে নৌকা প্রার্থীর অনশন

আপন নিউজ ডেস্কঃ বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমানসংখ্যক ভোট পাওয়া দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজেকে বিজয়ী ঘোষণার দাবিতে অনশন করেছেন।

শুক্রবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা প্রেসক্লাব প্রাঙ্গণে এ অনশন শুরু করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির।

অনশনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসিরের সঙ্গে তার প্রায় হাজারখানেক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে বরগুনা জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনুরোধে দুই ঘণ্টা পর অনশন ভঙ্গ করেন নাসির।

এ সময় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির অভিযোগ করেন, ডিএন কলেজ কেন্দ্রে ভোট গণনা শেষে নৌকা প্রতীকে ৬০৮ ভোট পাওয়ার কথা জানানো হয়। পরবর্তীতে সদর উপজেলা পরিষদে ফলাফল ঘোষণার সময় ওই কেন্দ্রে ৬০৬ ভোট দেখানো হয়েছে। খোঁজ না পাওয়া এই দুইটি ভোটের মধ্যে একটি ভোটের ব্যালট আমি উদ্ধার করে রিটার্নিং অফিসারকে দিয়েছি। কিন্তু সেটি গণনায় অন্তর্ভুক্ত করেনি। নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। প্রশাসনের লোকজনই এ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত।

উল্লেখ্য, ১১ নভেম্বর বৃহস্পতিবার বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থী ছিলেন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির ও স্বতন্ত্র প্রার্থী এমএ বারী বাদল সমানসংখ্যক ভোট পেয়েছেন। চেয়ারম্যান প্রার্থীদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো অ্যাডভোকেট মো. নাজমুল ইসলাম ৫৭০০ ভোট, এমএ বারী বাদল ৫৭০০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম সরোয়ার শাহীন ৫১০০ ভোট।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!