কলাপাড়ায় প্রাথমিকের প্রধান ও সহকারী শিক্ষক’র বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় প্রাথমিকের প্রধান ও সহকারী শিক্ষক’র বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

কলাপাড়ায় প্রাথমিকের প্রধান ও সহকারী শিক্ষক’র বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় প্রাথমিকের প্রধান শিক্ষক গাজী হারুন অর রশিদ ও সহকারী শিক্ষক মো: জাকির হোসেন’র বিরুদ্ধে ফৌজদারী অপরাধ সংক্রান্ত প্রমানের বিলোপ সাধন, প্রতারনা, আত্মসাত ও হুমকীর অভিযোগ আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। উপজেলার ধূলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের মো: কামাল হোসেন’র নালিশী মামলা আমলে নিয়ে বৃহস্পতিবার বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ প্রদান করেন।





মামলা সূত্রে জানা যায়, ১০৫ নং বৌলতলি সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী হারুন অর রশিদ প্রাথমিক শিক্ষা অফিস ম্যানেজ করে গোপনে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ গঠনের উদ্দোগ নেন। এতে সংক্ষুব্ধ ছাত্র অভিভাবক মো: কামাল হোসেন ১১ নভেম্বর কলাপাড়া সিনিয়র সহকারী জজ আদালতে ১৬৯৮/২১ নম্বর দেওয়ানী মামলা দায়ের করেন। বিজ্ঞ সহকারী জজ আদালত প্রধান শিক্ষক সহ ১০জনকে ৭দিনের মধ্যে কারন দর্শানোর নির্দেশ দেন। এতে আসামীরা সংশ্লিষ্ট বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র মো: শাকিল’র নাম লিপিবদ্ধকৃত ভর্তিরেজিষ্ট্রার ও হাজিরা খাতা নষ্ট করে নতুন ভর্তি রেজিষ্ট্রার ও হাজিরা খাতা সৃষ্টি করে। এবং শাকিল বিদ্যালয়ের ছাত্র নয় মর্মে আসামীরা কৌশলে শাকিলকে বিদ্যালয়ে নিয়া প্রাথমিকের বই রেখে দেয়ার চেষ্টা করে। বাদী এতে সংক্ষুব্দ হয়ে আসামীদের কাছে বিষয়টি জানতে চাইলে আসামীরা তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী সহ খুন জখমের হুমকী দেয়।

কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো: আনোয়ার হোসাইন আদালতের আদেশের সত্যতা স্বীকার করে বলেন, প্রধান শিক্ষক গাজী হারুন অর রশিদ জাল জালিয়াতি বাজ, প্রতারক, টাউট ও সন্ত্রাসী প্রকৃতির লোক। তার নামে একাধিক মামলা আছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!