আমতলীতে কিশোরী অপহরণ | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে কিশোরী অপহরণ

আমতলীতে কিশোরী অপহরণ

আপন নিউজ প্রতিবেদন, আমতলীঃ ১৫ বছর বয়সের এক কিশোরীকে বখাটে মিরাজ হাওলাদার অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার রাতে আমতলী থানায় অভিযোগ দেয়া হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামে।

জানাগেছে, উপজেলার মানিকঝুড়ি গ্রামের ১৫ বছরের এক কিশোরী একটি মাদ্রাসায় ১০ শ্রেনীতে লেখাপড়া করছিল। ওই কিশোরী মাদ্রাসার আসা-যাওয়ার পথে মিলন হাওলাদারের বখাটে ছেলে মিরাজ হাওলাদার প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছে। কিন্তু মিরাজের প্রস্তাবে রাজি হয়নি ওই কিশোরী। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। কিন্তু বখাটে মিরাজ তাতে নিবৃত হয়নি। উল্টো ক্ষিপ্ত হয়। শুক্রবার দুপুরে ওই কিশোরী ফুফু বাড়ী থেকে বাবার বাড়ী আসতেছিল। পথিমধ্যে মানিকঝুড়ি নামক স্থানে বখাটে মিরাজ হাওলাদার ও তার তিন সহযোগী ওই কিশোরীকে জোরপুর্বক মোটর সাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় আমতলী থানায় মিরাজকে প্রধান করে পাঁচ জনের নামে অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ অপহৃতাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

কিশোরীর বাবা বলেন, আমার মেয়েকে মিরাজ গত দুই বছর ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। আমার মেয়ে ওই ছেলের প্রস্তাবে রাজি না হওয়ায় শুক্রবার দুপুরে অপহরণ করেছে। আমি এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!