রাঙ্গাবালীতে দুই ড্রেজারচালকের জেল; ৭ শ্রমিকের ৫ লাখ টাকা জরিমানা | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
রাঙ্গাবালীতে দুই ড্রেজারচালকের জেল; ৭ শ্রমিকের ৫ লাখ টাকা জরিমানা

রাঙ্গাবালীতে দুই ড্রেজারচালকের জেল; ৭ শ্রমিকের ৫ লাখ টাকা জরিমানা

সঞ্জিব দাস, গলাচিপাঃ রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের দুই চালককে এক মাসের জেল ও সাত শ্রমিককে পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাশফাকুর রহমান এ আদেশ দেন।

জানা গেছে, আগুনমুখা নদীর রাঙ্গাবালী অংশে অবৈধভাবে বালু তোলার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে একদল পুলিশ অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে চারটি ড্রেজার থেকে দুই চালক এবং সাত শ্রমিককে আটক করা হয়। পরে তাদের মধ্যে ড্রেজার চালক পিরোজপুরের নেছারাবাদ এলাকার নজরুল ইসলাম আলামিন ও ভোলার পাংগাশিয়ার মামুনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া ড্রেজার শ্রমিক দশমিনার আলীপুরা এলাকার মুজাম্মেল, গলাচিপার বাশবাড়িয়ার হাসান মাহমুদ, পিরোজপুরের নেছারাবাদের রমজান খান, কলাপাড়ার দেবপুরের নুর হাসান, চট্রগ্রামের সিতাকুন্ডের আমিন মিয়া, বরিশাল বানরীপাড়ার সায়েদ ও কলাপাড়ার মহিপুরের রিপনকে ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাশফাকুর রহমান বলেন, আগুনমুখা নদীর রাঙ্গাবালী অংশে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুইজনকে এক মাসের জেল এবং সাতজনকে বিভিন্ন অংকে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!