আমতলীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আমতলীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আমতলী প্রতিনিধিঃ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২১ উদ্যাপন উপলক্ষে আমতলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন, সভা ও দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার সকাল সাড়ে টায় মানববন্ধন শেষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আমতলী দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খায়রুল বাশার বুলবুল। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সি,এম রেজাউল করিম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, আমতলী প্রেসক্লাব সভাপতি রেজাউর করিম, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন সিকদার, এমইউ বলিকা বিদ্যালয়ের শিক্ষক তাসলিমা পারভীন, আম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) এর বরগুনা এরিয়া ম্যানেজার কাজী জসীম উদ্দিন, আমতলী ব্রা ম্যানেজার মোঃ কাইয়ূম শেখ, আমতলী উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি অশোক কুমার মজুমদার প্রমূখ।

সভা শেষে আমতলী উদীচী শিল্পী গোষ্ঠী দুর্নীতি বিরোধী ও দেশাত্ববোধক গান পরিবেশন করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আমতলী দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সৈয়দ নুহু উল আলম নবীন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!