প্রার্থীকে লাঞ্ছিত করায় রাঙ্গাবালীতে প্রতিদ্বন্দ্বীর সমর্থকের কারাদণ্ড | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ-বৈধ জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা কলাপাড়ায় পা’নি’তে ডু’বে তোহা নামে ৬ বছরের এক শি’শু’র ম’র্মা’ন্তি’ক মৃ/ত্যু কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ
প্রার্থীকে লাঞ্ছিত করায় রাঙ্গাবালীতে প্রতিদ্বন্দ্বীর সমর্থকের কারাদণ্ড

প্রার্থীকে লাঞ্ছিত করায় রাঙ্গাবালীতে প্রতিদ্বন্দ্বীর সমর্থকের কারাদণ্ড

সঞ্জিব দাস, গলাচিপাঃ আচরণবিধি ভঙ্গ করে এক প্রার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অপরাধে পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক সোহাগ খান (৪০) নামে একজনকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাত সাড়ে ১২টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের হরিদ্রাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত সোহাগ খান ওই গ্রামের মৃত হারুন খানের ছেলে। জানা গেছে, ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. কামাল পাশাকে (ফুটবল মার্কা) তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শুকুর খলিফার (মোরগ মার্কা) সমর্থক সোহাগ খান শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং পেশিশক্তি ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করে। এমন খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত সোহাগকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান সোহাগ হাওলাদার বলেন, সোহাগ খান নামে একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাত দিনের জেল দেয়া হয়। তিনি মূলত ফুটবল প্রার্থী কামাল পাশাকে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগে হেনস্তা ও লাঞ্ছিত করে। পরে রাত সাড়ে ১২টায় রিটার্নিং অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ওসি ঘটনাস্থলে পৌঁছে এ দণ্ড প্রদান করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!