আমতলীতে ইসলামী মিশনের চিকিৎসা সেবা কেন্দ্রে চিকিৎসা পেল তিন’শ প্রান্তিক মানুষ | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
আমতলীতে ইসলামী মিশনের চিকিৎসা সেবা কেন্দ্রে চিকিৎসা পেল তিন’শ প্রান্তিক মানুষ

আমতলীতে ইসলামী মিশনের চিকিৎসা সেবা কেন্দ্রে চিকিৎসা পেল তিন’শ প্রান্তিক মানুষ

আমতলী প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের প্রতিষ্ঠান ইসলামী ফাউন্ডেশনের ইসলামী মিশন চিকিৎসাসেবা কেন্দ্রে চিকিৎসা পেল আমতলীর আঠারোগাছিয়া ইউনিয়নের ৩’শ প্রান্তিক মানুষ। চিকিৎসা পেয়ে তারা বেজায় খুশি।

জানাগেছে, উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পুর্ব সোনাখালী গ্রামে মোঃ মাহবুবুল আলম মোল্লা সিনিয়র উপ-পরিচালক দুদক এর উদ্যোগে এ বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের প্রতিষ্ঠান ইসলামী ফাউন্ডেশনের ইসলামী মিশন চিকিৎসা সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। ওই সেবা কেন্দ্র বুধবার ইউনিয়নের ৩’শ প্রান্তিক মানুষ চিকিৎসা সেবা নিয়েছেন। চিকিৎসা সেবা পেয়ে মানুষ বেজায় খুশি।

ইউপি সদস্য মোঃ নাশির উদ্দিন মোল্লার সভাপতিত্বে চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধন করেন ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এম মাকসুদুর রহমান। চিকিৎসা সেবা দেন ডাঃ আলমগীর হোসেন (এফসিপিএস)।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, সমাজ সেবক ফজলুল হক মোল্লা, সোহেল রানা, ইউনুস গাজী ও ছত্তার মোল্লা প্রমুখ। ওই চিকিৎসা সেবা কেন্দ্র রোগীদের বিনামুল্যে ঔষধ সরবরাহ করা হয়।

বরগুনা ইসলামী ফাউন্ডেশন উপ-পরিচালক এম মাকসুদুর রহমান বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সংগঠন ইসলামী ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী মিশন চিকিৎসা সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। ওই সেবা কেন্দ্রে বিনামুল্যে প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা দেয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!