মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে মিনি খেলার মাঠ নির্মাণের উদ্যোগ স্থান নির্ধারনে এলাকা পরিদর্শন

আমতলীতে মিনি খেলার মাঠ নির্মাণের উদ্যোগ স্থান নির্ধারনে এলাকা পরিদর্শন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলায় মিনি খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই উদ্যোগ বাস্তবায়নে খেলার মাঠের স্থান নির্ধারনে রবিবার ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মোঃ শাহ আলম সরদার এলাকা পরিদর্শন করেছেন। খেলার মাঠ নির্মাণের খবর পেয়ে ক্রীড়ামোদী মানুষের মাঝে উচ্ছাস দেখা দিয়েছে। তারা দ্রুত খেলার মাঠ নির্মাণের দাবী জানিয়েছেন।

জানাগেছে, স্বাধীনতার ৫১ বছরে আমতলী উপজেলায় খেলার মাঠ নির্মাণ করা হয়নি। খেলার মাঠ নির্মাণ ক্রীড়ামোদীদের দীর্ঘদিনের দাবী ছিল । কিন্তু ৫১ বছরে কেউ খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেয়নি। উপজেলা শহরে খেলার মাঠ নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণের উদ্যোগ নেন। ওই উদ্যোগ বাস্তবায়নে রবিবার ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মোঃ শাহ আলম সরদার এলাকা পরিদর্শন করেছেন। তিনি সরকারী খাস জমিতে খেলার মাঠ নির্মাণে আমতলী পৌর শহরের পানি উন্নয়ন বোর্ড এবং পুরাতন ল ঘাট এলাকার পরিদর্শন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ বশির তালুকদার, ক্রীড়ামোদী মোঃ আমিনুল ইসলাম সোহেল তালুকদার ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন প্রমুখ।

ক্রীড়ামোদী মোঃ আমিনুল ইসলাম সোহেলে তালুকদার বলেন, স্বাধীনতার ৫১ কছরে আমতলীতে কেউ খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলার মাঠ নির্মাণের উদ্যোগকে স্বাগত জানাই। খেলার মাঠ নির্মাণ হলে উপজেলার ক্রীড়া প্রেমি ও যুবকরা ভীষণ উপকৃত হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, উপজেলায় খেলার মাঠ নির্মাণে স্থান নির্ধারনে দুইটি এলাকা পরিদর্শন করা হয়েছে। উপযুক্ত স্থানেই মিনি খেলার মাঠ নির্মাণ করা হবে।

ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মোঃ শাহ আলম সরদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ বাস্তবায়নে উপজেলায় মিনি খেলার মাঠের স্থান নির্ধারনে এলাকা পরিদর্শন করেছি। পরিদর্শন প্রতিবেদন মন্ত্রনালয়ে জমা দিলেই বাস্তবায়নের কাজ শুরু হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!