আমতলীতে দুধর্ষ চুরির প্রস্তুতিকালে তিন চোর আটক | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু
আমতলীতে দুধর্ষ চুরির প্রস্তুতিকালে তিন চোর আটক

আমতলীতে দুধর্ষ চুরির প্রস্তুতিকালে তিন চোর আটক

আমতলী প্রতিনিধিঃ দুধর্ষ চুরির প্রস্তুতিকালে চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ ও স্থানীয় জনতা। মঙ্গলবার দুপুরে তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনা ঘটেছে সোমবার গভীর রাতে আমতলী উপজেলার পুর্ব কেওয়াবুনিয়া গ্রামের জহির গাজীর বাড়ীতে।
জানাগেছে, উপজেলার পুর্ব কেওয়াবুনিয়া গ্রামের জহির গাজীর বাড়ীতে সঙ্গবদ্ধ চোর চক্র সোমবার গভীর রাতে চুরির প্রস্তুতি নেয়। চোর দল জহির গাজীর বিল্ডিংএর ছাদে উঠে ভিতরে প্রবেশ করতে কাটার দিয়ে দরজা কাটছিল।
এ সময় বাড়ীর মালিক টের পেয়ে তিনি মোবাইল ফোনে গ্রামবাসীকে ডেকে তুলেন এবং পুলিশে খবর দেয় এমন দাবী জহির গাজীর। পুলিশ ও স্থানীয় জনতা মিলে চোর চক্রের তিন সদস্য সাইফুল ইসলাম, জুয়েল ও রুবেলকে আটক করে। পরে তাদের ব্যবহৃত পিকআপ গাড়ী, কাটার, হ্যান্ডেল, প্লাস ও ক্রশিন তৈল জব্দ করা হয়। এ ঘটনায় আমতলী থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আটককৃত সাইফুলের বাড়ী বেতাগী উপজেলার বাসন্ডা গ্রামে। তার বাবার নাম মোঃ শহীদ হাওলাদার। জুয়েলের বাড়ী মির্জাগঞ্জ উপজেলার শ্রীনগর গ্রামে। তার বাবার নাম আমজেদ ভুইয়া এবং রুবেলের বাড়ী কলাপাড়া উপজেলার ফুলতলা গ্রামে। তার বাবার নাম কালু আকন।
বাড়ীর মালিক মোঃ জহির গাজী বলেন, সংঙ্গবদ্ধ চোর চক্র আমার ঘরে প্রবেশ করতে ব্লিডিংএর ছাদে উঠে কাটার দিয়ে দরজা কাটতেছিল। টের পেয়ে আমি মোবাইল ফোনে গ্রামবাসী এবং পুলিশে খবর দেই। পুলিশ ও গ্রামবাসী মিলে তিনজনকে আটক করে।
আমতলী থানার এসআই শুভ বাড়ৈ বলেন, চোর চক্রের ব্যবহৃত পিকআপ গাড়ী, একটি কাটার, প্লাস, দুইটি হ্যান্ডেল ও এক লিটার ক্রশিন তৈল জব্দ করা হয়েছে।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, তিন জনের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করে  আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!