মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে রাস উৎসব অনুষ্ঠিত কলাপাড়ায় ২৫ নভেম্বর বিএনপির বিক্ষোভ ও নাগরিক সমাবেশ কলাপাড়ার ধানখালী ইউপি প্রশাসকশূন্য, ভোগান্তিতে সাধারণ মানুষ হিসাববিজ্ঞানে উচ্চশিক্ষা: গড়ুন সম্ভাবনাময় ভবিষ্যৎ এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রে প্তা র কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন রাস-পূর্ণিমায় কুয়াকাটায় বসছে মতুয়া ভক্তদের মিলনমেলা, ২৩ নভেম্বর ২২তম মহাসম্মেলন ও পুণ্যস্নান
আমতলীতে দুধর্ষ চুরির প্রস্তুতিকালে তিন চোর আটক

আমতলীতে দুধর্ষ চুরির প্রস্তুতিকালে তিন চোর আটক

আমতলী প্রতিনিধিঃ দুধর্ষ চুরির প্রস্তুতিকালে চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ ও স্থানীয় জনতা। মঙ্গলবার দুপুরে তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনা ঘটেছে সোমবার গভীর রাতে আমতলী উপজেলার পুর্ব কেওয়াবুনিয়া গ্রামের জহির গাজীর বাড়ীতে।
জানাগেছে, উপজেলার পুর্ব কেওয়াবুনিয়া গ্রামের জহির গাজীর বাড়ীতে সঙ্গবদ্ধ চোর চক্র সোমবার গভীর রাতে চুরির প্রস্তুতি নেয়। চোর দল জহির গাজীর বিল্ডিংএর ছাদে উঠে ভিতরে প্রবেশ করতে কাটার দিয়ে দরজা কাটছিল।
এ সময় বাড়ীর মালিক টের পেয়ে তিনি মোবাইল ফোনে গ্রামবাসীকে ডেকে তুলেন এবং পুলিশে খবর দেয় এমন দাবী জহির গাজীর। পুলিশ ও স্থানীয় জনতা মিলে চোর চক্রের তিন সদস্য সাইফুল ইসলাম, জুয়েল ও রুবেলকে আটক করে। পরে তাদের ব্যবহৃত পিকআপ গাড়ী, কাটার, হ্যান্ডেল, প্লাস ও ক্রশিন তৈল জব্দ করা হয়। এ ঘটনায় আমতলী থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আটককৃত সাইফুলের বাড়ী বেতাগী উপজেলার বাসন্ডা গ্রামে। তার বাবার নাম মোঃ শহীদ হাওলাদার। জুয়েলের বাড়ী মির্জাগঞ্জ উপজেলার শ্রীনগর গ্রামে। তার বাবার নাম আমজেদ ভুইয়া এবং রুবেলের বাড়ী কলাপাড়া উপজেলার ফুলতলা গ্রামে। তার বাবার নাম কালু আকন।
বাড়ীর মালিক মোঃ জহির গাজী বলেন, সংঙ্গবদ্ধ চোর চক্র আমার ঘরে প্রবেশ করতে ব্লিডিংএর ছাদে উঠে কাটার দিয়ে দরজা কাটতেছিল। টের পেয়ে আমি মোবাইল ফোনে গ্রামবাসী এবং পুলিশে খবর দেই। পুলিশ ও গ্রামবাসী মিলে তিনজনকে আটক করে।
আমতলী থানার এসআই শুভ বাড়ৈ বলেন, চোর চক্রের ব্যবহৃত পিকআপ গাড়ী, একটি কাটার, প্লাস, দুইটি হ্যান্ডেল ও এক লিটার ক্রশিন তৈল জব্দ করা হয়েছে।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, তিন জনের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করে  আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!