কলাপাড়া সাব-রেজিষ্ট্রি অফিসে বঙ্গবন্ধুর জন্ম দিবস পালন | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়া সাব-রেজিষ্ট্রি অফিসে বঙ্গবন্ধুর জন্ম দিবস পালন

কলাপাড়া সাব-রেজিষ্ট্রি অফিসে বঙ্গবন্ধুর জন্ম দিবস পালন

নুরুল আমিনঃ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য বিধি মেনে যথাযোগ্য মর্যাদায় কলাপাড়া সাব-রেজিষ্ট্রি অফিসে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে কলাপাড়া সাব-রেজিষ্ট্রি অফিস মিলনায়তে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা ও মোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাব-রেজিষ্ট্রার মোছাম্মাৎ রেহেনা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অফিস সহকারী লক্ষী রানী দেবী, পেশকার মো: নিজাম উদ্দীন ও প্রদীপকুমার পাল, টি.সি মো: দেলোয়ার হোসেন, খেপুপাড়া দলিল লেখক সমবায় সমিতির সভাপতি আবদুস ছালাম হাওলাদার, সম্পাদক মো: জসীম পারভেজসহ কলাপাড়া সাব-রেজিষ্ট্রি অফিসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী, লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক, ষ্ট্যাম্প ভেন্ডার, দলিল লেখক সহকারী ও নকলনবিশবৃন্দ উপস্থিত ছিলেন। কলাপাড়া কোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো: জাকারিয়া দোয়া মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিনিয়র দলিল লেখক মো: শাহজাহান সিরাজ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!