শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় কারাগার থেকে বেরিয়ে ব্যবসায়ীকে উপর্যুপরি কুপিয়ে হত্যা চেষ্টা, ছিনতাই

কলাপাড়ায় কারাগার থেকে বেরিয়ে ব্যবসায়ীকে উপর্যুপরি কুপিয়ে হত্যা চেষ্টা, ছিনতাই

বিশেষ প্রতিবেদকঃ হত্যা চেষ্টার তদন্তাধীন মামলায় এক মাস কারাভোগের পর আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে ফের এক ব্যবসায়ীকে উপর্যুপরি কুপিয়ে হত্যা চেষ্টা, ছিনতাই করে আসামী। এর পর পুন:রায় তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, ছিনতাইয়ের অভিযোগে ২৩ মার্চ বুধবার আদালতে মামলা হয়। অত:পর বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত ভিকটিমের মেডিকেল সংগ্রহ পূর্বক ২৯ মার্চ আদেশের জন্য দিন ধার্য করেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২২ মার্চ মঙ্গলবার সকালে কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলি গ্রামের বিশকানি সড়ক এলাকার পেশাদার সন্ত্রাসী, মাদকাসক্ত বেল্লাল (৩৫) ব্যবসায়ী দেলোয়ার কে রাস্তা থেকে ধরে নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কুপিয়ে তার পকেটে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। প্রকাশ্য দিবালোকে সংঘটিত এ ঘটনার পর ভুক্তভোগী ওই ব্যবসায়ীর আর্তনাদে স্থানীয়রা শঙ্কাজনক অবস্থায় তাকে কলাপাড়া হাসপাতালে প্রেরন করে। এরপর কর্তব্যরত চিকিৎসক দ্রুত উন্নত চিকিৎসার জন্য রোগীকে বরিশাল শের-র-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে ওই ব্যবসায়ীর অবস্থার কোন উন্নতি হয়নি বলে জানিয়েছে তার পরিবার সূত্র। এ ঘটনার বিচার চেয়ে ভিকটিম ব্যবসায়ীর ছেলে নাজমুল ২৩ মার্চ বুধবার আদালতে নালিশী মামলা দায়ের করেছেন।

এর আগে মাদক সেবনে নিষেধ করায় এক সিনিয়র সাংবাদিককে হত্যা চেষ্টার মামলায় কলাপাড়া থানা পুলিশ পেশাদার সন্ত্রাসী বেল্লালকে বরগুনা জেলা শহর থেকে গ্রেফতার করে। এক মাস কারাভোগের পর ২০ মার্চ আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে ২২ মার্চ ফের ব্যবসায়ীকে উপর্যুপরি কুপিয়ে হত্যা চেষ্টা ও ছিনতাই করে।

কলাপাড়া চৌকি আদালতের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক বলেন, সন্ত্রাসী বেল্লাল ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংশ ভাবে কুপিয়েছে। আমরা নৃশংশতার স্থির চিত্র বিজ্ঞ আদালতে দাখিল করেছি। এরকম সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!