সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন রাস-পূর্ণিমায় কুয়াকাটায় বসছে মতুয়া ভক্তদের মিলনমেলা, ২৩ নভেম্বর ২২তম মহাসম্মেলন ও পুণ্যস্নান হারুন মাতব্বরের বাবা-মায়ের কবর জিয়ারত করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন আমতলীতে ৫ লাখ টাকা চাঁ/দা দাবির অভিযোগ, দুই যুবককে তুলে নিয়ে নি র্যা ত নের পর পুলিশে সোপর্দ আমতলী সরকারী জমি দ’খ’লের অভিযোগ; বাঁধা দেওয়ায় ভুমি সহকারীকে লাঞ্ছিত; প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধন মহিপুরে ৯২ পিস ই’য়াবাসহ মা দ ক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র নি/খোঁ/জের দুদিন পর কুয়াকাটা থেকে উ দ্ধা র বিচারক শেখ ফারহান নাদীম আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বি’স্ফো’রণ ও গাড়ী ভাং-চু’রে’র ঘটনায় গ্রে প্তা র ১২
কলাপাড়ায় ওয়াস সমবায় সমিতির সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় ওয়াস সমবায় সমিতির সভা অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌরসভা এলাকায় পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি সংশ্লিষ্ট উদ্যেক্তাদের নিয়ে ওয়াস সমবায় সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে।

কলাপাড়া পৌরসভা হলরুমে বৃহস্পতিবার সকালে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। ওয়াস সমবায় সমিতির সভাপতি আবুল বাশার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন, আশা’র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ফারুখ হোসেন, স্যানিটেশন উদ্যেক্তা বিউটি বেগম, মনির আহম্মেদ, হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর ট্রেনিং অফিসার মো. শরিফুল ইসলাম খান, -হোপ ফর দি পুওরেষ্ট কলাপাড়া শাখার মার্কেট ভেলপমেন্ট অফিসার মোঃ জান্নাতুল নাঈম। সভায় সদস্য সংখ্যা বৃদ্ধি, গুনগতমানের পণ্য তৈরি অব্যহত রাখা, সঞ্চয় বৃদ্ধি করা সহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে কলাপাড়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরি এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করে বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!